Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
Collected from: somoynews.tv ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতল ভবনও। অন্যদিকে, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে গ্লাইড বোমা হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বহুতল ভবন। কিয়েভের গভর্নর অভিযোগ করেন, বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। ওডেসায় মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলায়ও হতাহত হন কয়েকজন। পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করে। বাল্টিক সাগরের উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটে। …
Collected from: somoynews.tv প্রায় ১২ টন ওজনের বিপুল পরিমাণ কিটক্যাট চকলেটের একটি চালান গত সপ্তাহে চুরি হয়েছে বলে শনিবার (২৮ মার্চ) নিশ্চিত করেছে সুইস ফুড জায়ান্ট নেসলে। কোম্পানিটি জানিয়েছে, তাদের নতুন চকলেট সিরিজের ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি বার বহনকারী ট্রাকটি ইতালির কেন্দ্রীয় অঞ্চলের উৎপাদন কেন্দ্র থেকে রওনা হয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু পথেই সেটি ‘নিখোঁজ’ হয়ে যায়। তবে ঠিক কোথায় ট্রাকটি হারিয়ে গেছে, তা প্রকাশ করেনি নেসলে। শনিবার বিকেল পর্যন্ত গাড়ি এবং পণ্যসামগ্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। ‘কিটক্যাট বিক্রি ট্র্যাক করা সম্ভব’ নেসলে বলছে, কিটক্যাট বিক্রি ট্র্যাক করা সম্ভব। নিজেদের বিজ্ঞাপনী স্লোগানের কথা উল্লেখ…
Collected from: somoynews.tv বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিজের কাজের জনপ্রিয়তা কমে যাওয়ায়, ইরানের বিরুদ্ধে এক মাসের যুদ্ধের পর ডনাল্ড ট্রাম্পকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে। হয় একটি সম্ভাব্য ত্রুটিপূর্ণ চুক্তির মাধ্যমে যুদ্ধ থেকে বেরিয়ে আসা, অথবা সামরিকভাবে সংঘাত বাড়িয়ে এমন এক দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি নেয়া যা তার প্রেসিডেন্ট পদকেই গ্রাস করতে পারে। ব্যাপক কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও, ট্রাম্প মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট নিয়ন্ত্রণে আনার জন্য চলমান যৌথ মার্কিন-ইসরাইলি অভিযানের আরও একটি সপ্তাহ শেষ করলেন। যখন এক অদম্য ইরান উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাসের ওপর কঠিন নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে, এখন মূল প্রশ্ন হলো,…
Collected from: somoynews.tv শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে ‘নো কিংস’ র্যালি অনুষ্ঠিত হয়েছে। যেখানে বহু মানুষ ইরান যুদ্ধ এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এক মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ‘নো কিংস’ বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রে। এ বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় নামেন হাজার হাজার বিক্ষোভকারীরা। সেন্ট পলের মিনেসোটা ক্যাপিটল লন এবং তার আশেপাশের রাস্তাগুলোতে হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ উল্টো করে মার্কিন পতাকা ধরেছিলেন, যা ঐতিহাসিকভাবে দুর্দশার প্রতীক। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে…
Collected from: somoynews.tv মেসির দল ইন্টার মায়ামি আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় চমক দিতে পারে। ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়াতে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে ক্লাবটি। জানা গেছে, প্রাথমিক প্রস্তাবও দেয়া হয়েছে এবং দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে থাকা ক্যাসেমিরো নাকি মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার ব্যাপারে আগ্রহী। বিশেষ করে ইন্টার মায়ামির প্রজেক্ট, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তারকা ফুটবলারদের উপস্থিতি তাকে আকৃষ্ট করছে। দলে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, যিনি ইতোমধ্যেই ক্লাবটির বৈশ্বিক পরিচিতি বাড়িয়েছেন। তবে ক্যাসেমিরোর সামনে বিকল্পও কম নয়। ইউরোপের কয়েকটি ক্লাব এবং সৌদি আরবের ক্লাবগুলোও তাকে নিতে আগ্রহী। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার…
Collected from: somoynews.tv সাতক্ষীরার কালিগঞ্জে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সেখানে একজোড়া জুতাও উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা সম্প্রতি গ্রেফতার হওয়া কালিগজ্ঞের শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলীর সহযোগীদের ফেলে যাওয়া ককটেল দুটি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের একটি বাগান থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরাটি গ্রামের ছিদ্দিকুল ইসলাম নামে এক বাসিন্দার পোল্ট্রি ফার্মের পেছনে মোতালেব গাজী নামে আরেক ব্যক্তির বাগান রয়েছে। সেই বাগানে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়। মোতলেব গাজী জানান, সকালে নিজের বাগানে গরু-ছাগলের…
Collected from: somoynews.tv নড়াইল সদরে তেল না পেয়ে বাগ্বিতণ্ডার জেরে নাহিদ সরদার (৩৫) নামে পাম্পের এক ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার তুলারামপুর রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ম্যানেজারের সহযোগী জিহাদুল মোল্যার (২৯) অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। নিহত নাহিদ সরদার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার সহযোগী জিহাদুল একই এলাকার জহুরুল মোল্যার ছেলে। ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে আসেন। এসময় তেল নেয়াকে কেন্দ্র করে ফিলিং…
Collected from: somoynews.tv ইরানের দুটি বড় স্টিল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলায় কারখানাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এই হামলার তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়, গত শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আহভাজের কাছের খুজেস্তান স্টিল ও ইসফাহানের মোবারাকেহ স্টিল কারখানায় বিমান হামলা চালায় মার্কিন ও ইসরাইলের বিমান বাহিনী। এ দুটি কারখানার আংশিক মালিক ইরানের সামরিক বাহিনীর প্রভাবশালী শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর তথা আইআরজিসি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর বোমা হামলার মধ্যে শুক্রবার থেকে হামলার পরিধি আরও বেড়েছে। এদিন ইরানের শিল্প অবকাঠামোতেও হামলা চালানো হয়। দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত…
Collected from: somoynews.tv অবশেষে ইরান যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। আজ শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াই শুরু করেছে গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার ফলে দক্ষিণ ইসরাইলের বিয়ারশেবা ও আশপাশের শহরগুলোতে সাইরেন বেজে ওঠে এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরান যুদ্ধে ইয়েমেন থেকে এটিই প্রথম হামলা বলে নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার পর তা প্রতিহত করতে দ্রুত ব্যবস্থা…
Collected from: somoynews.tv মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের একটি রহস্যময় ‘উপহারের’ কথা বলেছিলেন। তার দাবি অনুযায়ী, ইরান চলমান আলোচনার অংশ হিসেবে ওই ‘উপহার’ যুক্তরাষ্ট্রকে দিয়েছে। তিনদিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সেই ‘উপহারের’ কথা ফাঁস করেছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, সেই উপহার আসলে ছিল ১০টি তেলবাহী জাহাজ, যা সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের পর বৈশ্বিক তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালীটি বন্ধ করে দেয় ইরান। তবে সম্প্রতি ইসরাইল ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো ছাড়া কয়েকটি দেশের জন্য পথটি উন্মুক্ত করে দেয়া হয়। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনায় বসবে না…
