Author: admin

Collected from: somoynews.tv ইরান-ভিত্তিক হ্যাকাররা মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল ইনবক্স হ্যাক করার দাবি প্রকাশ্যে করেছে এবং তার কিছু ছবি ও জীবনবৃত্তান্ত অনলাইনে প্রকাশ করেছে। খবর রয়টার্সের। এই হ্যাকিংয়ের পেছনে রয়েছে ‘হানদালা হ্যাক টিম’ নামে একটি হ্যাকার গ্রুপ। তারা জানিয়েছে, প্যাটেল ‘এখন সফলভাবে হ্যাক হওয়া ব্যক্তিদের তালিকায় নিজের নাম দেখতে পাবেন।’ রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে হ্যাকারদের প্রকাশ করা ইমেইলগুলো যাচাই করতে পারেনি।   তবে তাদের পর্যালোচনায় দেখা গেছে, আপলোড করা তথ্যের মধ্যে ২০১০ থেকে ২০১৯ সালের ব্যক্তিগত ও দাপ্তরিক যোগাযোগের তথ্যের মিশ্রণ রয়েছে।   যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, প্যাটেলের ইমেইল হ্যাক হয়েছে,…

Read More

Collected from: somoynews.tv ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান মাসের পর মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (২৭ মার্চ) ফ্রান্সে জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মার্কো রুবিও জানান, ইরানে মার্কিন অভিযান নির্ধারিত সূচি অনুযায়ী বা তার চেয়েও দ্রুতগতিতে এগোচ্ছে। তাই সঠিক সময়েই অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যেই এই অভিযানের সমাপ্তি টানা হবে বলে ওয়াশিংটন আশা করছে। এই লক্ষ্য অর্জনে স্থলবাহিনী ব্যবহারের কোনো প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি। তবে পরিস্থিতি অনুযায়ী প্রেসিডেন্টকে সর্বোচ্চ বিকল্প ব্যবহারের সুযোগ দিতে মধ্যপ্রাচ্যে কিছু মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে বলে স্বীকার করেছেন…

Read More

Collected from: somoynews.tv প্রস্তাব প্রত্যাখ্যানের পরও ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে কাজ করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। পরিকল্পনা অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সম্ভবত ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সফরের সময়সূচি, স্থান এবং কারা উপস্থিত থাকবেন, তাতে পরিবর্তন আসতে পারে।   প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার (২৪ মার্চ) দাবি করেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার (ট্রাম্প) জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ…

Read More

Collected from: somoynews.tv ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এতে রণতরীতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা বিস্তারিত জানায়নি তারা। গত বুধবার (২৫ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, রণতরী লক্ষ্য করে ইরানের নৌবাহিনীর ‘কদর’ ক্রুজ ক্ষেপণাস্ত্র (জাহাজবিধ্বংসী অস্ত্র) ছোড়া হয় এবং এতে জাহাজটিকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে।   বিবৃতিতে আরও সতর্ক করা হয়, মার্কিন নৌবহর ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে এলে ভবিষ্যতেও আরও শক্তিশালী হামলা চালানো হবে।   ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি বলেন, মার্কিন রণতরী ও এর বহরের গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখা…

Read More

Collected from: somoynews.tv ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নয়তো দেশটিতে আরও ভয়াবহ আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের পর এই হুঁশিয়ারি দেয়া হয়। তেহরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তেহরান বলছে, বিভিন্ন পক্ষের মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার চেষ্টা চালাচ্ছে। তবে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হতে হবে।   যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি পরিকল্পনাকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান। একইসঙ্গে পাল্টা পাঁচ দফা প্রস্তাব দিয়েছে তেহরান। স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) পাকিস্তানের মাধ্যমে পাওয়া মার্কিন শান্তি পরিকল্পনার নেতিবাচক প্রতিক্রিয়া জানায়…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে তারা নিজেদের জরুরি মজুদ থেকে তেল ছাড়তে শুরু করেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন বলেছে, স্ট্রাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে এই তেল ছাড়া হয়েছে যাতে বাজারে সরবরাহ বাড়িয়ে দাম কমানো যায়। ইরান যুদ্ধের প্রেক্ষিতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে বাধা তৈরি হওয়ায় বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি–সংকট। ফলে নিজ নিজ দেশের অর্থনীতির ওপর এর প্রভাব কমাতে বিভিন্ন দেশের সরকার গত কয়েক সপ্তাহে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছে।   ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ৩০ দিনের জন্য একটি ছাড় দিয়েছে, যার ফলে সমুদ্রে থাকা প্রায়…

Read More

Collected from: somoynews.tv রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল। এর মধ্যে ২৪ জনের মরদেহ ইতিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। দীর্ঘ ৬ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেন দিয়ে বাসটি ওপরে তোলা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার…

Read More

Collected from: somoynews.tv মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরান যুদ্ধ শুরুর দায় তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপিয়েছেন। সোমবার (২৩ মার্চ) টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে ‘সেফ টাস্ক ফোর্সের’ এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, তার প্রশাসনের সদস্যদের মধ্যে হেগসেথই প্রথম তাকে ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন। টেনেসি অঙ্গরাজ্যে ওই গোলটেবিল বৈঠকে পেন্টাগন প্রধান হেগসেথের পাশেই বসা ছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘আমি পিটকে ডাকলাম, জেনারেল কেইনকে ডাকলাম। আমাদের আরও অনেক দক্ষ মানুষকে ডেকে বললাম, আসুন আলোচনা করি। মধ্যপ্রাচ্যে আমাদের একটি সমস্যা আছে। ইরান নামের দেশটি ৪৭ বছর ধরে সন্ত্রাস ছড়াচ্ছে। তারা এখন পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা চাইলে পরিস্থিতি আরও…

Read More

Collected from: somoynews.tv মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তি জানান, পেন্টাগন মার্কিন সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে হাজারো সৈন্য মধ্যপ্রাচ্যে মোতায়েন করবে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র অনুসারে, সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ১,০০০ মার্কিন সৈন্য আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে মোতায়েন হতে চলেছে, যা এই অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক শক্তি আরও বাড়িয়ে তুলবে। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন বলছে যে তারা সংঘাতের অবসান ঘটাতে ইরানের সাথে আলোচনা করছে। সূত্রটি জানিয়েছে, ব্রিগেডটি মধ্যপ্রাচ্যের ‘প্রস্তুত ইউনিট’ হিসেবে থাকবে, প্রয়োজনে তলব পাওয়ার জন্য প্রস্তুত। ২০২০…

Read More

Collected from: somoynews.tv মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছানো হয় বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। এতে বলা হয়, এই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালী-এর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে।   পাকিস্তানের সেনা প্রধান সৈয়দ আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন বলেও জানানো হয়। এছাড়া ইসলামাবাদ, উভয়পক্ষ রাজি হলে সরাসরি আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছে।   এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেন,  তেহরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।…

Read More