Author: admin

Collected from: somoynews.tv বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পুরোনো কৌশলে লিওনেল স্ক্যালোনি। অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু তরুণ মুখ নিয়ে আবারও বাজিমাত করতে চান এই মাস্টারমাইন্ড। এরই মধ্যে বিভিন্ন লিগে স্কাউটিং শেষ করে দল গুছিয়ে ফেলেছেন আর্জেন্টাইন কোচ। তার স্কোয়াড এবারও চমক উপহার দেবে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। কাতার বিশ্বকাপে স্ক্যালোনি যখন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ আর ম্যাক অ্যালিস্টারকে রেখে দল ঘোষণা করেন, চারদিকে উঠেছিলো সমালোচনার রব। আর্জেন্টিনার অনেক বড় নাম বাইরে রেখে তার এই স্কোয়াড জন্ম দিয়েছিলো বিস্ময়ের। কিন্তু মাঠের লড়াইয়ে দেখা গেছে তারাই আলবিসেলেস্তের তুরুপের তাস। স্ক্যালোনির এই কৌশল নিয়ে বিভিন্ন মহলে গবেষণাও হয়েছে বিস্তর।  আরও একটা বিশ্বকাপ…

Read More

Collected from: somoynews.tv একদিন-দুইদিন নয়, কিংবা দুই-এক বছরও নয়— অ্যানফিল্ডে দীর্ঘ ৯ বছরের ইতি টানতে যাচ্ছেন মোহামেদ সালাহ। খবরটা শুনে ফুটবলপ্রেমীদের খুব একটা অবাক হওয়ার কথা নয়, কেননা বেশ কিছুদিন ধরেই সালাহ’র লিভারপুল ছাড়ার গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে এবার সেই গুঞ্জনই সত্যি করতে যাচ্ছেন মিশরীয় এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সালাহ নিজেই জানিয়েছেন, এই মৌসুম শেষে তিনি লিভারপুল ছাড়ছেন। নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা বা গুঞ্জন তৈরি না করে, যত দ্রুত সম্ভব বিষয়টি পরিষ্কারভাবে ভক্তদের জানাতে চান মোহামেদ সালাহ। তিনি জানান, সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের প্রতি সম্মান দেখিয়েই তিনি স্বচ্ছতা বজায় রাখতে এই ঘোষণা দেওয়ার ইচ্ছা…

Read More

Collected from: somoynews.tv ড্রোন-সম্পর্কিত ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভ্রমণকারীদের তাদের ফ্লাইটসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।   এদিকে দুবাই পুলিশ বিমানবন্দর সড়ক এবং বিমানবন্দর টানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। কারো জরুরি কাজ থাকলে চালকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।   এর আগে দুবাই গণমাধ্যম দফতর…

Read More

Collected from: somoynews.tv ইরান যুদ্ধ শেষ করতে একটি চুক্তি চায় বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরানের কোনো আগ্রহ নেই বলেও দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ নেই।   তিনি বলেন, ‘আমরা স্থিতিশীল এবং যথেষ্ট শক্তিশালী। আমরা শুধুমাত্র আমাদের জনগণকে রক্ষা করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ আমরা দেখি না, কেন করব আলোচনা? কারণ তাদের সঙ্গে আমরা আগেও আলোচনা করছিলাম কিন্তু হামলার শিকার হয়েছি। মার্কিনিদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ভালো নয়।’ এর আগে শনিবার এনবিসি নিউজকে দেয়া…

Read More

Collected from: somoynews.tv চলমান যুদ্ধে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। ফলে তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপদে পার করাতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত কেউই তার ডাকে সাড়া দেয়নি। পরমাণু ইস্যুতে কূটনৈতিক আলোচনার মাঝে হঠাৎ করেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ আগ্রাসী হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যার ফলে যুদ্ধের প্রথমদিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।   জবাবে ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ লক্ষ্য করে পাল্টা হামলা ‍শুরু করে ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।…

Read More

Collected from: somoynews.tv মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে মিত্ররা এগিয়ে না আসায় দেশগুলোকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালি খোলা রাখতে যেসব দেশ এর সুবিধা ভোগ করে তাদের সহায়তা করা উচিত। তিনি যুক্তি দিয়ে বলেন, ইউরোপ ও চীন উপসাগরীয় অঞ্চল থেকে আসা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।   ইরান যুদ্ধে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ব্যর্থ হলে ন্যাটোর সামনে ‘খুবই খারাপ ভবিষ্যৎ’ বলে সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেন, মিত্ররা যদি হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সহায়তা না করে, তবে ন্যাটো…

Read More

Collected from: somoynews.tv চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেলবাহী ট্যাংকারগুলো এ প্রণালি দিয়ে পার করাতে মিত্রদের সহায়তা চাইলেওে এখন পর্যন্ত কোনো দেশ যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি। এমনকি মার্কিন মিত্র দেশ জাপান ও অস্ট্রেলিয়া ঘোষণা দিয়ে জানিয়েছে, তারা হরমুজ প্রণালি যুদ্ধজাহাজ পাঠাবে না। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খোলা রাখতে যেসব দেশ এর সুবিধা ভোগ করে তাদের সহায়তা করা উচিত। তিনি যুক্তি দিয়ে বলেন, ইউরোপ ও চীন উপসাগরীয় অঞ্চল থেকে আসা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।   তবে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি অস্ট্রেলিয়া ও জাপান।…

Read More

Collected from: somoynews.tv রাজধানীতে আড়ং থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে শোরুম ত্যাগ করলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১৪ মার্চ) রাতে উত্তরা জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে এই ঘটনা ঘটে। এ সম্পর্কিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, ব্যারিস্টার রুমিন ফারহানা কাঁখে বেশকিছু কাপড় কিনে বের হচ্ছেন। এ নিয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। মুহূর্তে স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। স্ট্যাটাসটিতে তিনি লিখেন, ‘আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে এর আগে ও বহুবার…

Read More

Collected from: somoynews.tv ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির বেঁচে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (মোজতবা) আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।’   ট্রাম্প আরও বলেন, ‘আমি শুনছি যে তিনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত। আর তা হলো আত্মসমর্পণ করা।’ তবে  খামেনির মৃত্যুর খবরকে একটি ‘গুজব’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি।   ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে তিনি নির্দিষ্ট কাউকে…

Read More

Collected from: somoynews.tv হরমুজ প্রণালি খোলা রাখতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রয়োজনে উপকূল জুড়ে ব্যাপক বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খোলা রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশও যুদ্ধজাহাজ পাঠাবে এবং প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালানো হবে। তিনি আশা প্রকাশ করেন যে, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে এই নৌপথকে সচল রাখতে ভূমিকা রাখবে। যদিও ইরান বলছে, প্রণালি বন্ধ করা হয়নি, তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে বাধা দেয়া হবে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের…

Read More