Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
Collected from: somoynews.tv সড়কে নিরাপত্তা জোরদার ও অবৈধ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা প্রশাসন। অবৈধ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করতে পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া…
Collected from: somoynews.tv রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এসময় উল্লিখিত এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ:) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
Collected from: somoynews.tv বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। মুখপাত্র জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুদ আছে। এ ছাড়া এপ্রিল মাসে আরো প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে আসন্ন মাসে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। তিনি আরও উল্লেখ করেন যে, ডিজেলের তুলনায় দেশে অকটেন ও পেট্রোলের ব্যবহার অনেকটা…
Collected from: somoynews.tv দেশের ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের অপর…
Collected from: somoynews.tv জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে নিজের জুতা হারিয়েছেন বলে জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে হানজালা লিখেন, ‘সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি, আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারও পায়ে চলে গেছে!’ এ ঘটনাকে নিজের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা উল্লেখ করে হানজালা লিখেন, যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন…
Collected from: somoynews.tv চাঁপাইনবাবগঞ্জের টংপাড়ায় একটি বসতবাড়ির টয়লেট থেকে ১৪৫ লিটার ডিজেল তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ায় জেলা প্রশাসনের অভিযানে সুজন নামের এক ব্যক্তির বাড়ি থেকে এই জ্বালানি তেল জব্দ করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির টয়লেটের ভেতরে তিনটি ড্রামে মজুত রাখা ১৪৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে জব্দ করা ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। অভিযানের সময় অবৈধভাবে তেল…
Collected from: somoynews.tv রাজধানীতে খুপরি ঘরে অকটেন বিক্রি হচ্ছে। ভাঙারির দোকানেও মিলছে ডিজেল। রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জেও বিভিন্ন জায়গায় জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই কালোবাজারি প্রমাণ করছে, জ্বালানি তেলের ওপর সরকারের যথাযথ নিয়ন্ত্রণ নেই। দেশের আইনে তেল মজুত করার জন্য কঠোর শাস্তির বিধান থাকলেও কালোবাজারি থামছে না। দেশে তেল নিয়ে চলছে তেলেসমাতি, খোলাবাজারে ক্রেতা-বিক্রেতার মধ্যে লুকোচুরি দেখা যাচ্ছে। খুপরি দোকানগুলোতে অকটেন পাওয়া যাচ্ছে, আর ভাঙারির দোকানে মিলছে ডিজেল। সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বসিলা এলাকায় প্রকাশ্যে অকটেন বিক্রি করছেন এক ব্যক্তি। তবে সময় সংবাদের ক্যামেরা দেখামাত্রই তিনি দৌড়ে চলে যান। ১০ মিনিট পর আবারও দেখা মেলে, এবার…
Collected from: somoynews.tv ইরানের পক্ষে যুদ্ধে নেমেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরে নৌযান লক্ষ্য করে হুতি হামলা চালালে বিশ্ব বাণিজ্য নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। চার সপ্তাহের নীরবতা ভেঙে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে হুতিরা। হামলায় ইসরাইলের বিভিন্ন সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে জানায় গোষ্ঠীটি। হুতিদের হামলা ইরানের তুলনায় কম কার্যকর হলেও তা বিশ্ব অর্থনীতেতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গোষ্ঠীটি বাব এল-মান্দেব প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে আগেও বৈশ্বিক বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে। আবারও এই পথ অস্থিতিশীল হলে, বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে। …
Collected from: somoynews.tv ইরানে স্থল অভিযানের পরিকল্পনার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্ত ‘অত্যন্ত বিপজ্জনক’ হবে বলে মত তাদের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। খবরটি প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন আইপ্রণেতারা। তাদের মতে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি যুদ্ধের তীব্রতা বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে এটি চলমান সংঘাতে ‘বিপজ্জনক পরিস্থিতি’ তৈরি করবে। মার্কিন কর্মকর্তারা আরও জানান, সম্ভাব্য এই স্থল অভিযান কোনো সর্বাত্মক আক্রমণ বা দখলদারিত্ব হবে না। বরং এতে স্পেশাল অপারেশন ফোর্স এবং প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে অতর্কিত অভিযান চালানো…
Collected from: somoynews.tv মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের তেল নিয়ে নিতে পারেন এবং তাদের তেলের বড় হাব খার্গ দ্বীপও দখল করতে পারেন। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, সত্যি বলতে, আমি ইরানের তেল নিয়ে নিতে চাই। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু লোক বলে যে এটা কেন করছি। তারা বোকা। খার্গ দ্বীপ দখল করা হতে পারে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, হয়তো আমরা খার্গ দ্বীপ নেব, হয়তো নেব না। আমাদের অনেক বিকল্প আছে। তবে নিলে কিছুদিন সেখানে থাকতে হবে। তিনি আরও বলেন, ‘আমার মনে হয় তাদের (ইরান) তেমন কোনো প্রতিরক্ষা নেই।…
