Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
Collected from: somoynews.tv বাংলা নতুন বছর বরণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সর্বত্র। ঐতিহ্য আর বাঙালিয়ানার ছোঁয়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পোশাকেও। রাজধানীর বিপণিবিতানগুলোতে বিক্রিও এখন জমে উঠেছে। রঙিন সাজে নতুন করে নিজেকে সাজাতে ক্রেতাদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। একই সঙ্গে ঘর সাজানোর জন্যও কদর বাড়ছে মাটির সরা ও রিকশা পেইন্টিংয়ের। বছর ঘুরে আবারও ক্যালেন্ডারের পাতায় আসছে নতুন বাংলা বছর। নববর্ষ বরণে তাই সারা দেশেই এখন সাজ সাজ রব। রাজধানীর বিভিন্ন বিপণিবিতানেও চলছে কেনাকাটার ধুম। অভিজাত বুটিক হাউস থেকে শুরু করে সাধারণ মার্কেট; সবখানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। নারী ক্রেতারা বলছেন, নতুন বছরকে ঘিরে এবার তারা বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন।…
Collected from: sommoynews.tv ইরানের সঙ্গে প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাকিস্তান ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সাথে কোনো শান্তিচুক্তি না হওয়ায় রোববার (১২ এপ্রিল) সকালে এয়ারফোর্স টু উড়োজাহাজে করে পাকিস্তানের ইসলামাবাদ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন তিনি। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সময় আজ রোববার সকাল ৭টা ৮ মিনিটে (জিএমটি ২টা ০৮ মিনিট) ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান। মার্কিন প্রতিনিধিদলের বাকি সদস্যরাও সেখান থেকেই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন বলে প্রতিবেদনে বলা হয়। …
Collected from: sommoynews.tv ইসলামাবাদে ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সঙ্গে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকের পর রোববার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, দীর্ঘ আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে, যা একটি ইতিবাচক দিক। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার ‘রেড লাইন’ স্পষ্ট করে দিয়েছে, কিন্তু ইরান ‘আমাদের শর্তে রাজি হয়নি’। আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাতে পারিনি, যেখানে ইরান আমাদের শর্তগুলো মেনে নেবে। ভ্যান্স বলেন, প্রায় ২১ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে, যা…
Collected from: sommoynews.tv পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে, তা তুলে ধরেছেন তিনি। রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘শনিবার সকাল থেকে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় শুরু হওয়া নিবিড় আলোচনা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে। এ সময় দুই পক্ষের মধ্যে অসংখ্য বার্তা ও লিখিত খসড়া বিনিময় হয়েছে।’ বিবৃতি তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মূল আলোচ্য বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরান ও…
Collected from: sommoynews.tv যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ইসলামাবাদে সফররত ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন কিছু বিষয় দাবি করেছে, যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্তগুলো তেহরান মেনে নেয়নি। ফার্স নিউজ জানায়, একটি চুক্তির পথে অগ্রগতি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবি’ পরিবর্তনের ওপর। বিশেষ করে হরমুজ প্রণালি ইস্যুটি এখনো অন্যতম প্রধান বিরোধপূর্ণ বিষয় হিসেবে রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, দুই পক্ষের বিশেষজ্ঞরা এখন সমঝোতার…
Collected from: sommoynews.tv যুক্তরাষ্ট্রের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি ইরান। এর জন্য ওয়াশিংটনের উচ্চাভিলাষী শর্ত এবং ভুল হিসাবকে দায়ী করেছে তেহরান। রোববার (১২ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আলোচনার ‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে’ এবং ইরান কোনো তাড়াহুড়ো করছে না। সূত্রটি জানায়, ‘আলোচনায় যৌক্তিক উদ্যোগ ও প্রস্তাব দিয়েছে ইরান। এখন যুক্তরাষ্ট্রের দায়িত্ব হলো বিষয়গুলো বাস্তবসম্মতভাবে বিবেচনা করা।’ তাসনিম নিউজ বলছে, যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় সে ভুল হিসাব করেছে, আলোচনার টেবিলেও একই ভুল করেছে। ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত হরমুজ প্রণালির বিষয়ে কোনো পরিবর্তন আসবে না।…
Collected from: somoynews.tv ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আবারও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হবে না যতক্ষণ না দুটি শর্ত পূরণ হয়: এক. লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং দুই. ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা। আজ শুক্রবার (১০ এপ্রিল) রাতে এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘পক্ষগুলোর মধ্যে যে দুইটি বিষয়ে পারস্পরিকভাবে একমত হওয়া গেছে, তা এখনও বাস্তবায়িত হয়নি: লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনা শুরুর আগে ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা। এই দুই বিষয় পূরণ না হলে আলোচনা শুরু হবে না।’ এদিকে ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বারবার বিশ্বাসভঙ্গের কারণে তারা এখনও সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে, আঙুল…
Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রতিনিধিদল। শুক্রবার স্থানীয় সময় রাতে (১০ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছে ইরানের প্রতিনিধিদলের প্রধান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, তেহরানের সদিচ্ছা আছে, কিন্তু ওয়াশিংটনের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই। ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকোলে তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতীতের বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতার কথা স্মরণ করেন। গালিবাফ বলেন, ‘ইরানের সদিচ্ছা থাকার পরও এক বছরের কম সময়ের মধ্যে আলোচনার মাঝপথে দুইবার তারা আমাদের ওপর হামলা করেছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ করেছে।’ তিনি বলেন, ‘আমাদের সদিচ্ছা আছে, কিন্তু (আমেরিকানদের ওপর) আমাদের আস্থা নেই।’ ইরানের প্রতিনিধিদলের প্রধান আলোচক উল্লেখ করেন, যদি আমেরিকান…
Collected from: somoynews.tv ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদের উদ্দেশে ওয়াশিংটন ডিসিতে এয়ারফোর্স টুতে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে ‘খুবই স্পষ্ট নির্দেশনা’ দিয়েছেন। তিনি বলেন, এই আলোচনা নিয়ে তিনি ‘আশাবাদী’। ভ্যান্স বলেন, তেহরানের সঙ্গে সম্ভাব্য এই আলোচনা ‘ইতিবাচক’ হবে বলে তিনি বিশ্বাস করেন। একইসঙ্গে ইরানকে সতর্ক করেছেন ভাইস প্রেসিডেন্ট। সাংবাদিকদের তিনি বলেন, তারা (ইরান) যদি আমাদের নিয়ে প্রতারণা করতে চায়, তবে দেখবে যে এই আলোচক দলটি তাদের প্রতি মোটেও সহানুভূতিশীল…
Collected from: somoynews.tv যুদ্ধ শেষ করার লক্ষ্যে আসন্ন আলোচনার অংশ হিসেবে মার্কিন আলোচকরা ইরানে আটক আমেরিকান নাগরিকদের মুক্তি দেয়ার অনুরোধ করার পরিকল্পনা করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও টেকসই একটি নিষ্পত্তিতে রূপান্তরের লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এখন বৈঠকের বিস্তারিত এজেন্ডাগুলো চূড়ান্ত করা হচ্ছে। এরই মধ্যে বৈঠকে…
