Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ইরানের একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানায়। প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে পৌঁছাতে পারেন আলোচনাকারীরা। মার্কিন কর্মকর্তারা আলোচনার সময়সূচি নিশ্চিত না করলেও দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, অনেক ভালো কিছু ঘটতে চলেছে, এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। অ্যারিজোনার ফিনিক্সে টার্নিং পয়েন্ট ইউএসএ-র একটি অনুষ্ঠানে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘যেহেতেু বেশিরভাগ বিষয়ে এরইমধ্যে আলোচনা ও সম্মতি হয়েছে, তাই আশা করি প্রক্রিয়াটি খুব দ্রুত এগিয়ে যাবে।’ এদিকে ডনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী বুধবারের মধ্যে কোনো চুক্তি…
Collected from: somoynews.tv পাকিস্তানের আর্থিক চাপ মোকাবিলায় দেশটিকে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের একটি আসন্ন ঋণ পরিশোধকে ঘিরে তৈরি হওয়া বৈদেশিক মুদ্রার ঘাটতি সামাল দিতেই এই সহায়তা দিচ্ছে রিয়াদ। খবর রয়টার্সের। পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, নতুন এই সহায়তা সৌদি আরবের আগের ৫ বিলিয়ন ডলারের আমানতের মেয়াদ বাড়ানোর পাশাপাশি আসছে। সৌদি অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, পাকিস্তানের বৈদেশিক লেনদেনের ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্ট) শক্তিশালী করতে ৩ বিলিয়ন ডলারের আমানত রাখতে সম্মত হয়েছে সৌদি আরব। চলতি মাসেই পাকিস্তানকে সংযুক্ত আরব আমিরাতকে ৩.৫ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে, যা…
Collected from: somoynews.tv মার্কিন নৌ অবরোধ (হরমুজ প্রণালীতে) অব্যাহত থাকলে লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ওমান সাগরের মধ্য দিয়ে বাণিজ্য বন্ধ করে দেয়া হবে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছেন দেশটির সামরিক কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি। খবর টাইমস অব ইসরাইলের। তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র যদি তার অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারগুলোর জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, তবে তা যুদ্ধবিরতি লঙ্ঘনের ‘একটি ভূমিকা’ হিসেবে গণ্য হবে।” আলী আবদোল্লাহি আরও বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনো ধরনের রফতানি বা…
Collected from: somoynews.tv ইসলামাবাদে প্রথম দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনো ‘বার্তা আদান-প্রদান’ অব্যাহত আছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। নিয়মিত বার্তায় ইরানের বর্তমান অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। খবর বিবিসি’র। পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করে ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেছেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে। ইসলামাবাদে অনুষ্ঠিত আগের বৈঠকের ধারাবাহিকতায় বুধবার (১৫ এপ্রিল) পাকিস্তানের একটি প্রতিনিধি দল ইরানে আসতে পারে বলেও জানিয়েছে তেহরান। তাদের সঙ্গে বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে উল্লেখ করে জানানো…
Collected from: somoynews.tv ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বুধবার (১৫ এপ্রিল) মার্কিন প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। রুদ্ধদ্বার বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমের দাবি, চুক্তিতে পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজ বিনা বাধায় চলাচলের সুযোগ দেবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে পাকিস্তান এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ। সেই লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করতে বুধবার তেহরান পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একইদিন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক…
Collected from: somoynews.tv লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননে স্থল অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। জবাবে সীমান্তে হিজবুল্লাহর পাল্টা হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়েছে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের চাপে লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়ে বিবেচনা করছে তেল আবিব। পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তিতে লেবাননের কথা থাকলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে হুঙ্কার দিয়ে বলেন, হামলা চলবে। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এবং…
Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এ কথা জানান। তিনি বলেন, ‘আপনাদের সেখানেই থাকা উচিত। কারণ আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তান) যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।’ পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর চলমান সংঘাতের অবসানে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হয়। …
Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আচরণে তিনি ‘স্তম্ভিত’। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, ইতালির প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে তাকে সাহায্য করতে চান না। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির সংবাদমাধ্যম কোরিরে দেল্লা ছেরাকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। পোপ লিও সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের করা মন্তব্যকে মেলোনি ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করার পর ট্রাম্প এই সমালোচনা করলেন। এর আগে এক বিবৃতিতে মেলোনি বলেন, পোপ সম্পর্কে ট্রাম্পের মন্তব্য ‘গ্রহণযোগ্য নয়’। তিনি জোর দিয়ে বলেন, পোপ হলেন ক্যাথলিক চার্চের প্রধান। তিনি শান্তির আহ্বান জানাবেন এবং সব ধরনের যুদ্ধের নিন্দা করবেন এটাই স্বাভাবিক ও সঠিক। সাংবাদিকদের সঙ্গে…
Collected from: somoynews.tv ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। সম্প্রচারিত সাক্ষাৎকারের একটি অংশে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি (যুদ্ধ) শেষের খুব কাছাকাছি পৌঁছেছে। নিজের বক্তব্যের ওপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।’ এর আগে ইরান যুদ্ধ শেষ করতে গত শনিবার ইসলামাবাদে শান্তি আলোচনায় বসেন মার্কিন-ইরানের প্রতিনিধিরা। কিন্তু দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি না হওয়ায় হরমুজে জাহাজ আসা বা যাওয়ার ওপর অবরোধ দেন…
Collected from: somoynews.tv বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে এখন ৯৫তম, আগের সূচকে যা ছিল ৯৩তম। এই তালিকা অনুযায়ী ভিসামুক্ত প্রবেশাধিকার বা আগাম ভিসা ছাড়া এখন কতটি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা? হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিয়ের তালিকায় দেখা গেছে, দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম। প্রতিবেদন অনুসারে, নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া এখন বিশ্বের ৩৬টি দেশ ভ্রমণ করতে পারবেন। আগাম ভিসা ছাড়া এবার বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় আছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি,…
