Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    July 6, 2026

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
    • কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
    • ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
    • ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
    • লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
    • ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
    • আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
    • মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
    Facebook X (Twitter) Instagram
    Demo
    • প্রচ্ছদ
    • শীর্ষ সংবাদ
      • শীর্ষ খবর সিলেট
      • শীর্ষ খবর বিয়ানীবাজার
    • উপজেলা খবর
      • সকল উপজেলা খবর
      • সিলেট বিভাগের সংবাদ
      • বিয়ানীবাজার সংবাদ
      • গোলাপগঞ্জ সংবাদ
      • জকিগঞ্জ সংবাদ
      • কানাইঘাট সংবাদ
      • বড়লেখা সংবাদ
      • কুলাউড়া
      • জুড়ী
      • বিশ্বনাথ
    • সংগঠন সংবাদ
    • সংবাদ বিজ্ঞপ্তি
    • প্রবাসের সংবাদ
      • যুক্তরাষ্ট্র
      • যুক্তরাজ্য
      • ইউরোপ
      • মধ্যপ্রাচ্য
    • খেলাধুলা
    • সংস্কৃতি ও বিনোদন
    • শিল্পতীর্থ
      • সমকালীন
      • লেখালেখি
      • কবিতা
    • English
    Home»আন্তর্জাতিক»কিউবার সার্বভৌমত্ব সুরক্ষার ডাক মেক্সিকো, স্পেন ও ব্রাজিলের
    আন্তর্জাতিক

    কিউবার সার্বভৌমত্ব সুরক্ষার ডাক মেক্সিকো, স্পেন ও ব্রাজিলের

    adminBy adminApril 21, 2026No Comments3 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    Collected from: somoynews.tv

    ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ কিউবার অর্থনৈতিক সংকটে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে মেক্সিকো, স্পেন ও ব্রাজিল। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মধ্যে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার ডাক দিয়েছে এই তিন দেশ।

    গত শনিবার (১৮ এপ্রিল) স্পেনের বার্সেলোনায় বিশ্বের বামপন্থি নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে কিউবার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে এই তিন দেশ ‘কিউবার জনগণ যে গুরুতর মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে গভীর উদ্বেগ’ প্রকাশ করে।

    ১৯৬০-এর দশকে ঠান্ডা যুদ্ধের উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র কিউবার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। কিন্তু এসব নিষেধাজ্ঞা তাদের কাবু করতে পারেনি। সম্প্রতি ডনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বাড়িয়েছে। এমনকি দেশটিতে নেতৃত্ব পরিবর্তনে স্পষ্ট প্ররোচনা ও হুমকি দিচ্ছে।
     
    চলতি বছরের জানুয়ারি মাস থেকে ট্রাম্প ভেনিজুয়েলা থেকে কিউবায় তেল আমদানি নিষিদ্ধ করেছেন। শুধু তাই নয়, অন্যান্য দেশকেও কিউবায় তেল সরবরাহের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ তেল সরবরাহ করলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যার ফলে দেশটিতে জ্বালানির ঘাটতি ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
     
    কিউবা সরকারের বিরুদ্ধে এই চাপ ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নেয়া একই ধরনের চাপ প্রয়োগের কৌশলেরই অনুরূপ। কয়েক মাসের হুমকি-ধামকির পর গত ৩ জানুয়ারি সামরিক অভিযানে মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে কারারুদ্ধ করা হয়।
     

    একইভাবে ট্রাম্প কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলকে অপসারণের হুমকি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে শনিবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা কিউবাকে অভয় দিলেন। সেই সঙ্গে ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থি’ যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেন তারা।
     
    যৌথ বিবৃতিতে কিউবার জন্য সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়ে দেশ তিনটি বলেছে, ‘কিউবার জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আমাদের মানবিক সহায়তা কার্যক্রম বৃদ্ধিতে সমন্বয় সাধনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
     
    যদিও বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি, তবে এতে জাতিসংঘ সনদে বর্ণিত ‘ভূখণ্ডগত অখণ্ডতা, সার্বভৌম সমতা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি’-র প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
     
    আরও বলেছে যে, কিউবার যেকোনো সমাধানে অবশ্যই এটি নিশ্চিত করতে হবে যে, ‘কিউবার জনগণ নিজেরাই পূর্ণ স্বাধীনতায় তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে’।
     

    কিউবার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত ট্রাম্পের

     

    চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে পারে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শেষ হওয়ার পর তার মনোযোগ দ্বীপটির দিকে ঘুরতে পারে। তার কথায়, ‘এটা শেষ করার পর আমরা কিউবায় যেতে পারি।’
     
    মার্কিন অবরোধের কারণে কিউবা এই মুহূর্তে চরম পরিস্থিতির মুখোমুখি। কিন্তু ট্রাম্প প্রশাসন বারবার এটা অস্বীকার করে আসছে। বরং তারা এই সংকটকে কয়েক দশকের অর্থনৈতিক অব্যবস্থাপনার ফল হিসেবে আখ্যায়িত করেছে।
     

    এদিকে ট্রাম্পের এমন হুমকির মুখেও এতটুকু দমছেন না কিউবার প্রেসিডেন্ট দিয়াজ-কানেল। কিউবান বিপ্লবের সমাজতান্ত্রিক প্রকৃতি সম্পর্কে ফিদেল কাস্ত্রোর ঘোষণার ৬৫তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সমাবেশে এক বক্তব্যে তার সেই অনমনীয়তাই প্রকাশ পেয়েছে।
     
    তিনি বলেন, ‘এই মুহূর্তটি অত্যন্ত কঠিন এবং ১৯৬১ সালের ১৬ই এপ্রিলের মতোই এটি আমাদের আবারও সামরিক আগ্রাসনসহ গুরুতর হুমকির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানাচ্ছে।’ তার কথায়, ‘আমরা এটা চাই না, কিন্তু এটা এড়ানোর জন্য প্রস্তুত থাকা এবং যদি তা অনিবার্য হয়ে ওঠে, তবে একে পরাজিত করা আমাদের কর্তব্য।’ 
     
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    admin
    • Website

    Related Posts

    জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছাড়তে রাজি হয়েছেন ট্রাম্প!

    June 14, 2026

    কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম!

    June 14, 2026

    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি রোববার স্বাক্ষরিত হবে, এরপর হরমুজ ‘সবার জন্য উন্মুক্ত’: ট্রাম্প

    June 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202549

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202549

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    © 2025 NexusNews24. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.