Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
Collected from: সময় মিডিয়া লিমিটেড দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। বুধবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০ টা ১৫ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুন: বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, ছুঁলো ৫২০০ ডলারের মাইলফলক…
Collected from: সময় মিডিয়া লিমিটেড ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করার সময় যুক্তরাষ্ট্র গোপন অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ গত সপ্তাহে বলেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ‘উন্নত সামরিক প্রযুক্তি’ পরীক্ষার ক্ষেত্র হিসাবে ব্যবহার করেছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অস্ত্রের উপর নির্ভর করে এবং আগে কখনও এটি ব্যবহৃত হয়নি, ভেনিজুয়েলার সংবাদপত্র এল ইউনিভার্সাল অনুসারে এসব তথ্য জানা গেছে। রোববার (২৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেছেন, মার্কিন বাহিনী প্রকৃতপক্ষে একটি অস্ত্র ব্যবহার করেছে যাকে তিনি ‘ডিসকমবোবুলেটর’ বলে উল্লেখ…
Collected from: সময় মিডিয়া লিমিটেড চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. মিজান এবং এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ নিয়ে মোট তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে র্যাব-৭ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে একই মামলায় আসামি কালা বাচ্চুকে জঙ্গল সলিমপুর, ছিন্নমূল এক নং সমাজের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। খাস জমির তিন…
Collected from: সময় মিডিয়া লিমিটেড ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। তাদের জায়গা স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার পর এবার বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করেছে আইসিসি। যার অর্থ হচ্ছে, বাংলাদেশের কোনো সাংবাদিক এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ কভার করত ভারতে আসতে পারবেন না। বিশ্বকাপের সংবাদ পরিবেশনের জন্য আইসিসির কাছে এক্রিডিটেশন চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশের সাংবাদিকরা। কিন্তু আইসিসি বাংলাদেশের কোনো সাংবাদিককে ভারত কিংবা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপের সংবাদ পরিবেশনের স্বীকৃতিপত্র বা এক্রিডিটেশন দেয়নি। সোমবার (২৬ জানুয়ারি) আইসিসি বাংলাদেশের সাংবাদিকদের এক্রিডিটেশন না দেয়ার বিষয়টি জানিয়ে সাংবাদিকদের মেইলে বার্তা পাঠিয়েছে। এক্রিডিটেশন না দেয়ার কারণ হিসেবে আইসিসি জানিয়েছে—বিশ্বকাপে বাংলাদেশ…
Collected from: সময় মিডিয়া লিমিটেড রাজধানীর গুলশানে মাথায় রড পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে কনকর্ড কমিউনিকেশন কোম্পানি লিমিটেড। সেইসঙ্গে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে প্রতিষ্ঠানটির ওপর এই দুর্ঘটনার দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কনকর্ডের প্রধান জনসংযোগ কর্মকর্তা এম. মাহফুজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোকের পাশাশি এই অভিযোগ জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২২ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে গুলশান এলাকার ১৪০ নম্বর রোডে, প্লট নম্বর-২২, ক্রিস্টাল প্লেসের সামনের ফুটপাতে একটি দুঃখজনক ও মর্মান্তিক দুর্ঘটনায় একজন পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং নিহত ব্যক্তির পরিবারের…
Collected from: সময় মিডিয়া লিমিটেড শুল্কহার কমানোর সুযোগে অতিরিক্ত আমদানির পরও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসছে না খেজুরের দাম। চলতি মাসের ২১ দিনেই চট্টগ্রাম বন্দর থেকে ৬২৪ মেট্রিক টন খেজুর খালাস হয়েছে। আর গত ৬ মাসে খালাস হয়েছে ৩১ হাজার মেট্রিক টন খেজুর। অথচ তার বিপরীতে খেজুরের দাম কমছে কেজিতে মাত্র ২০ থেকে ৫০ টাকা। গত ২৩ ডিসেম্বর খেজুর আমদানির শুল্কহার কমানোর আগে অনেকটা খালি পড়েছিল চট্টগ্রামের ফলমন্ডির সবগুলো আড়ত। কিন্তু এরপরেই পাল্টাতে থাকে চট্টগ্রাম বন্দর থেকে খেজুর খালাসের চিত্র। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে আড়তগুলোও এখন খেজুরে ভরে উঠেছে। বাড়ছে খেজুর বেচা-কেনাও। খেজুরের আমদানি শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫…
Collected from: সময় মিডিয়া লিমিটেড উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। জেলার ৩৩ কিলোমিটার পূর্বে আটঘরিয়া এলাকায় এর উৎপত্তিস্থল। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিট ৪৪ সেকেন্ডে রিকটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রায় এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের অফিস সহকারী গোলাম মোস্তফা সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঠাকুরগাঁওয়ের আটঘরিয়া এলাকায় ৩ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থান মৃদু কেঁপে ওঠে। তবে এর ভায়াবহতা নেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা ভূমিকম্পের কথা জানান। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈলের বাসিন্দারা এটি সবচেয়ে বেশি অনুভব করেছেন বলে জানান।…
Collected from: সময় মিডিয়া লিমিটেড তুষারপাতের পাশাপাশি শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই শক্তিশালী ঝড়ে দেশটির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো বরফে ঢাকা পড়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। আবহাওয়াজনিত দুর্যোগের কারণে দেশটির অন্তত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি, শীতঝড় সতর্কতার আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) জানিয়েছে, শনিবার…
Collected from: সময় মিডিয়া লিমিটেড দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদের পরামর্শ নিতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টকে’ যোগ দিয়ে এই কথা জানান তিনি। তারেক রহমান বলেন, ‘রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি। সেখান থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের পরামর্শ নিতে চাই। অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে গিয়ে আর্থিক অসুবিধায় পড়ে। তাদের সুবিধার্থে স্টুডেন্ট লোন কীভাবে দেয়া যায়, সে পরিকল্পনা করছে বিএনপি।’ খাল খনন করলে বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা থেকে মুক্তির পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো যাবে জানিয়ে তিনি বলেন, ‘তাই ক্ষমতায় গেলে সারা দেশে…
Collected from: সময় মিডিয়া লিমিটেড বান্দরবান সদর উপজেলার দুর্গম নোয়াপতং খালের ওপর নির্মিত হয়েছে ৮০ মিটারের একটি ব্রিজ। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ব্রিজটির কারণে বদলে যাবে এলাকার অন্তত ১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের জীবনযাত্রা। দীর্ঘদিন ধরে নোয়াপতং খাল পারাপার ছিল স্থানীয়দের জন্য বড় একটি দুর্ভোগের কারণ। বর্ষা মৌসুমে খালের পানি বাড়লে নৌকা কিংবা ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হতো এলাকাবাসীকে। এতে শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহনসহ স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হতো। শুধু তাই নয়, বিগত সময়ে বর্ষায় খাল পারাপার করতে গিয়ে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা মৃত্যুবরণ করেছেন। সরেজমিনে দেখা যায়, নতুন এই ব্রিজ…
