Author: admin

Collected from by: সময় মিডিয়া লিমিটেড আগামী জাতীয় নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, তফসিল ঘোষণার পর পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। এরপরও জনগণের প্রত্যাশিত ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন শেষ পর্যন্ত হবে কি না—তা নিয়ে জামায়াতে ইসলামীর শঙ্কা রয়েছে। বক্তব্যে তিনি…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাওড় অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) সকালেও নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এবং বেলা সাড়ে ১১টায় আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আজও সারা দেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই। আরও…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে উন্নয়নই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে আমি মনোনীত হয়েছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” আরও পড়ুন: কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল   ‘তারা…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এ মেলার উদ্বোধন করবেন। সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ডিআইটিএফ-২০২৬ আয়োজন বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।   এ সময় ইপিবি ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান ও ইপিবির মহাপরিচালক বেবি রাণী কর্মকার উপস্থিত ছিলেন।   আরও পড়ুন: ভারতের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের সুতাকলগুলো!   এ সময় বাণিজ্য সচিব বলেন, এবারের বাণিজ্য মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে লড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আরও পড়ুন: ঢাকা-১৭: অভিজাত এলাকা হলেও চরম ভোগান্তিতে বাসিন্দরা এর আগে রোববার তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। ঢাকা-১৭ ছাড়াও তারেক রহমান বগুড়া-৬…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে রেলপথের ২০ ফুট অংশ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে এ ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।a রেলওয়ে পুলিশ জানায়, সোমবার ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ২ কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা এলাকায় লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি।  রেলপথের ওই স্থানটিতে ২০ ফিটের একটি লোহার দণ্ড দুপাশ থেকে নাট খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে বন্ধ হয়ে…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আব্দুস সালামের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিরা ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) আজই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময়। এরইমধ্যে ৩০০ আসনের বিপরীতে ৩ হাজার একশ ১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। আর ঢাকা জেলার ২০টি আসনে তিনশ ৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।   এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।   আরও পড়ুন: ঋণখেলাপীর তালিকা থেকে মান্নার নাম বাদ, বাধা কাটল নির্বাচনের   সকালে সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় শেষ হচ্ছে আজই। ৩০০ আসনের বিপরীতে এরইমধ্যে ৩ হাজার ১১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। ‎সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিতে কোনোভাবে ৫ জনের বেশি ব্যক্তি উপস্থিত হলে কিংবা মিছিল ও শোডাউন করলে আচরণবিধি ভঙ্গ হবে বলেও সর্তক করেছে নির্বাচন কমিশন (ইসি)।   আরও পড়ুন: নির্বাচন ঘিরে মাঠে নামছে দুদক, গঠন হচ্ছে টাস্কফোর্স কমিটি   দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে আর…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর)) রাত ১১টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। ঘণ্টাখানেক হাসপাতালে থেকে রাত ১২টার পর গুলশানে বাসার পথে ফিরে যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) রাতেও মাকে দেখতে এসেছিলেন তারেক রহমান।    ১৭বছর পর দেশে ফিরে সেদিনই অসুস্থ মাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।   সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়।   আরও পড়ুন: তারেক রহমানকে…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) থেকে মূল্যবান এই ধাতু বিক্রি হবে নতুন দামে। সবশেষ গত ২৮ ডিসেম্বর রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।   আরও পড়ুন: একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত? নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৯ হাজার…

Read More