Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
Collected from by: সময় মিডিয়া লিমিটেড বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স মূল্যবান এই ধাতুর দাম ৪ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৯ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে। লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭০১ দশমিক ২৩ ডলার ছুঁয়েছিল। আর ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৬ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে। এদিকে স্পট সিলভারের দাম প্রতি আউন্স ৯৪ দশমিক…
Collected from by: সময় মিডিয়া লিমিটেড মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি ওষুধ ও অনুমোদনহীন স্বাস্থ্যপণ্য জব্দ করেছে দেশটির মেরিন পুলিশ ফোর্স (অঞ্চল-৩)। এ ঘটনায় গুদামের দায়িত্বে থাকা ৩০ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কুয়ান্তান-সুঙ্গাই লেম্বিং রোডের একটি গুদামে এই অভিযান চালানো হয়। মেরিন পুলিশ অঞ্চল-৩ এর কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমিশনার জুলাফেন্দি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গুদামে হানা দেয়। তল্লাশিকালে সেখানে ১১ ধরনের বিভিন্ন বিদেশি ওষুধ ও স্বাস্থ্যপণ্য পাওয়া যায়। আরও পড়ুন:মালয়েশিয়ায় লরি উল্টে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু …
Collected from by: সময় মিডিয়া লিমিটেড নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিনেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হবে। জোটসংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর সুযোগ থাকবে না। ইসি জানায়. এরপর প্রতীক বরাদ্দ করা হবে বুধবার (২১ জানুয়ারি)। ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে।…
Collected from by: সময় মিডিয়া লিমিটেড ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবির গ্রেফতারের বিষয়টি তাদের জানানো হয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে। আরও পড়ুন: চেক জালিয়াতি মামলায় ইভ্যালির রাসেলের কারাদণ্ড, চেয়ারম্যান…
Collected from by: সময় মিডিয়া লিমিটেড জুলাই- আগস্টে গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায়ের দিন পেছানো হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। মূলত- ২০২৪ সালে আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটিই প্রথম রায় ছিল। আর জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলার দ্বিতীয় রায়। তবে সময় পেছানো হয়েছে। সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার…
Collected from by: সময় মিডিয়া লিমিটেড মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার মো. মঞ্জুরুল করিম খান চৌধুরী মঙ্গলবার (২০ জানুয়ারি) তার পরিচয়পত্র পেশ করেছেন। মালয়েশিয়ার রাজা মহামান্য সুলতান ইব্রাহিম-এর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এই পরিচয়পত্র তুলে দেন। রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদ ইস্তানা নেগারা-তে এক জমকালো ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আরও পড়ুন:মালয়েশিয়া থেকে ডাকযোগে ভোট দেবেন ৮৪ হাজার বাংলাদেশি প্রথা অনুযায়ী, নতুন রাষ্ট্রদূত রাজপ্রাসাদে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকারের পক্ষ থেকে প্রেরিত পরিচয়পত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরিচয়পত্র পেশ শেষে সংক্ষিপ্ত আলোচনায় মালয়েশিয়ার রাজা এবং বাংলাদেশের…
Collected from by: সময় মিডিয়া লিমিটেড নতুন শিক্ষাবর্ষে বদলেছে দেশের পাঠ্যক্রম। ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইয়ে এসেছে একাধিক পরিবর্তন। যুক্ত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, বাদ পড়েছে কিছু পুরনো লেখা। তবে ঘন ঘন এই পরিবর্তনে পড়াশোনায় স্বস্তির চেয়ে বিভ্রান্তিই বাড়ছে বলে দাবি শিক্ষার্থীদের। ১৯৭২ থেকে এখন পর্যন্ত দেশে মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম বদলেছে সাতবার। সব চেয়ে বেশি পরিবর্তন দেখা যায় ২০২২ সালের শিক্ষাক্রমে। জন-অসন্তোষের মুখে সেটি বাতিল করে ২০২৫ সালে নতুন পাঠ্যক্রম চালু করে অন্তর্বর্তী সরকার। এক বছরের মাথায় পাঠ্যক্রমে আবারও পরিবর্তন আনা হয়, যার বেশিরভাগটাই এসেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে। ইতিহাসের অংশ হিসেবে যুক্ত হয়েছে…
Collected from by: সময় মিডিয়া লিমিটেড ভোট আয়োজনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরা। পাশাপাশি সিলেট-সুনামগঞ্জ মহাসড়কও অবরোধ করেছেন তারা। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেয়া হয়। প্রশাসনিক ভবন ঘিরে অবস্থান নিয়ে স্লোগান-মিছিলে বিক্ষোভ করেন প্রার্থী ও শিক্ষার্থীরা। একই সময় বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেও বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। বিক্ষোভ ও অবরোধে ওই সড়কে যানজট দেখা গেছে। গাড়িগুলো ধীর গতিতে চলছে। আরও পড়ুন: শাকসু নির্বাচন স্থগিত বিক্ষুব্ধদের মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী…
Collected from by: সময় মিডিয়া লিমিটেড নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবারের (১৯ জানুয়ারি) মধ্যেই তিন দফা দাবি আদায়ের জন্য সব পন্থা অবলম্বন করা হবে বলে জানিয়েছে দলটি। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, আজকের মধ্যেই তিন দফা দাবি আদায়ের জন্য সব পন্থা অবলম্বন করবে ছাত্রদল। প্রয়োজনে সারারাত অবস্থান করবে এবং মুল ফটক অবরোধ করবে। আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একঝাঁক নেতা ছাত্রদলের তিন দাবি হলো: ১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে। ২. একটি বিশেষ…
Collected from by: সময় মিডিয়া লিমিটেড আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা বা পর্যটন ভিসা (বি১/বি২) প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে ৩৮ দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে। ছবি: সংগৃহীত সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড…
