Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
Collected from: prothomalo.com যুক্তরাষ্ট্রে কারাবন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ভালো আছেন। মাদুরো নিজেই এ কথা জানিয়েছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে। গতকাল শনিবার এক ভিডিও বার্তায় মাদুরোর ছেলে আইনজীবী নিকোলা মাদুরো গুয়েরা বাবার বরাত দিয়ে বলেন, ‘আমরা ভালো আছি। আমরা যোদ্ধা।’ ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল পিএসইউভি পার্টি মাদুরোর ছেলের এই ভিডিও প্রকাশ করেছে। ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে তাঁদের নিউইয়র্কের একটি আটককেন্দ্রে রাখা হয়েছে। নিউইয়র্কের একটি আদালতে মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, কোকেন আমদানি এবং মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে ছয় বছর আগে।…
Collected from: prothomalo.com প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার তেলশিল্পে যদি মার্কিন কোম্পানিগুলো আবার প্রবেশের সুযোগ পায়, তবে বিশ্বের মোট তেল উৎপাদনের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। ২০০০–এর দশকে সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো চাভেজের আমলে মার্কিন কোম্পানিগুলোর সম্পদ জাতীয়করণ করেছিল দেশটি। ট্রাম্প এই ‘অন্যায্য’ জাতীয়করণকে ভেনেজুয়েলার অর্থনীতি ভেঙে পড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ এনে গত সপ্তাহে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কারাকাস থেকে তুলে নিউইয়র্কে নিয়ে গেছেন। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে এক্সনমোবিল, শেভরন ও কনোকোফিলিপসের মতো বড় তেল কোম্পানিগুলোর কর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলার সঙ্গে কাজ করতে…
Collected from: prothomalo.com সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় নিজেদের নিয়ন্ত্রণে থাকা দুটি এলাকা থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে রাজি হয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। শহরটিতে রক্তক্ষয়ী সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার এক বিবৃতিতে এসডিএফ এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে এসডিএফ বলেছে, ‘একটি সমঝোতার মাধ্যমে আমরা যুদ্ধবিরতিতে পৌঁছেছি। ফলে আলেপ্পোর আশরাফিয়া ও শেখ মাকসুদ এলাকায় গত কয়েক দিনের সংঘর্ষে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার, আহত ও আটকা পড়া বেসামরিক নাগরিক এবং কুর্দি যোদ্ধাদের উত্তর ও পূর্ব সিরিয়ায় সরিয়ে নেওয়ার পথ সুগম হয়েছে।’ সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, যোদ্ধাদের নিয়ে বাসের শেষ বহরটি ইতিমধ্যে শেখ…
Collected from: prothomalo.com বাংলাদেশে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন পাবে, তা নিশ্চিত ছিল। নির্বাচনটি পরিচিত ‘ডামি ভোট’ নামে। সেই নির্বাচনে ভোট গ্রহণের দিন সকালের দিকে গাইবান্ধা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ নাহিদ নিগারের একটি ভুয়া বা ‘ডিপফেক’ ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে বলতে দেখা যায়, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যা অনেক ভোটারকে বিভ্রান্ত করে। নির্বাচনে ডিপফেক ভিডিও ব্যবহারের এটি বাংলাদেশি একটি উদাহরণ। জার্মান সংস্থা কনরাড অ্যাডেনয়ার ফাউন্ডেশনের (কেএএস) ‘নির্বাচনে ডিপফেকের প্রভাব’ শিরোনামের একটি প্রতিবেদনে (২০২৪) বলা হয়েছে, বিশ্বজুড়ে সাম্প্রতিক নির্বাচনগুলোতে এমন ঘটনা বহু ঘটেছে। যুক্তরাষ্ট্র, তুরস্ক, স্লোভাকিয়া, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ভারত, পোল্যান্ড,…
Collected from: sylheterdak.com ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ছাতক সিমেন্ট কারখানার বিদ্যমান উৎপাদনপদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে। উপদেষ্টা আদিলুর রহমান খান গতকাল শুক্রবার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে এ কথা বলেন। সকাল সাড়ে ১১টায় তিনি সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিল্প উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে…
Collected from: sylheterdak.com গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ছাত্ররা আমাদের নতুন বাংলাদেশ দিয়েছে। তারা সারা দেশেকে পরিবর্তন শুরু করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিফলন ঘটাতে হবে। তিনি বলেন, ডাকসু থেকে জাকসু পর্যন্ত যে পরিবর্তন শুরু হয়েছে এভাবে চাইলে ছাত্ররা আগামী নির্বাচনেও পরিবর্তন ঘটাতে পারে। তিনি গতকাল শুক্রবার বেলা ১১ টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে জৈন্তাপুর অঞ্চলের গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবির আয়োজিত ছাত্র সমাবেশে…
Collected from: sylheterdak.com সিলেটে চলছে বিপিএলের ১২তম আসর। এই আসরের রংপুর ও নোয়াখালীর ম্যাচ চলাকালীন সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে জুয়া খেলার সময় তিনজনকে হাতে নাতে আটক করেছে পুলিশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খেলা চলাকালীন সময়ে ভিআইপি গ্যালারিতে বসে জুয়ায় লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আলদাউদপুর এলাকার বসু মিয়ার ছেলে মো. মুক্তার মিয়া (২৯), নারায়ণগঞ্জ জেলার কুমারগাঁও থানার মামরপুর এলাকার আব্দুল আজিজের ছেলে মো. খোকন মিয়া (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আলদাউদপুর এলাকার রহিম মিয়ার ছেলে নূর আলম (২২)।…
Collected from: sylheterdak.com আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া মনোনয়ন নির্বাচন কমিশনে আপিল করে ফিরে পেয়েছেন তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরে ৫…
Collected from: dailyjonokontho.com আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ জন্য রাজধানীসহ দেশের ৪৮৯টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়েছে, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতেই বিজিবি মোতায়েন করা হবে। পরিপত্রে বলা হয়, ভোটগ্রহণের চার দিন আগে ৮ ফেব্রুয়ারি থেকে বিজিবি মোতায়েন শুরু হবে এবং তা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকোপ, মনপুরা ও রাঙ্গাবালি—এই ছয়টি উপজেলা মোতায়েনের আওতার বাইরে থাকবে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনকালীন শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ইতোমধ্যে মোট ১ হাজার ১৫১ প্লাটুন মোতায়েন করা হয়েছে। ‘ইন…
Collected from: dailyjonokontho.com বিদ্যুৎ ও জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণা ও উন্নয়নের জন্য একটি স্বাধীন ও শক্তিশালী ইনস্টিটিউশন গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই গবেষণা প্রতিষ্ঠান কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়, বরং স্বতন্ত্রভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নীতিনির্ধারণে সরকারকে সহায়তা করবে। বুধবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ‘জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬–২০৫০’ উপস্থাপন করে। সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন,…
