Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
Collect form by: sylhetview24 ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ অধ্যাদেশের ১৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিলেটে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। এসব ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়েরকৃত মামলার বিচার হবে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ফলে গুম হওয়া ব্যক্তি অন্যূন ৫ বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে ট্রাইবুন্যাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ বা ‘গুম’ ঘোষণা করতে পারবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের স্পেশাল কনসালট্যান্ট ব্যারিস্টার তানিম হোসেন শাওন বলেন, গুমের ঘটনায়…
Collect form by: সময় মিডিয়া লিমিটেড ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। একের পর এক মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিউনিউয়ে প্রবেশ করছেন ছাত্র-জনতা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই আসতে শুরু করেন মানুষ। বেলা সাড়ে ১১টায় দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউর অনেকাংশ মানুষে ভরে গেছে। ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগানও শোনা যাচ্ছে এদিকে শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশ পথগুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সেনাবাহিনীও টহল দিচ্ছে। র্যার, আনসার মোতায়েন করা…
Collect form by: সময় মিডিয়া লিমিটেড শনিবার (২০ ডিসেম্বর) বিজিবি সদর দফতরের এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এদিকে শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশ পথগুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সেনাবাহিনীও টহল দিচ্ছে। র্যার, আনসার মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক। ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবেন। শহীদ হাদির জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষজানা গেছে, সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়েছে। পরে তার মরদেহ আবারও নেয়া হয় হৃদ্রোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ ওসমান হাদির মরদেহ নেয়া হবে মানিক মিয়া অ্যঅভিনিউয়ে। এরপর…
Collect form by: যমুনা টেলিভিশন অবশেষে গ্রেফতার করা হয়েছে, পাবনায় আটটি কুকুর ছানাকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে। প্রাণিসম্পদ কর্মকর্তার মামলার পর তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে অভিযুক্ত নিশি। এরআগে, ৮টি কুকুর ছানাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে হত্যার অভিযোগ ওঠেছে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে।
Collect form by: যমুনা টেলিভিশন ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মর্গে নেয়া হয়। এসময় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাদির মরদেহ আনা হয় মর্গে। হাদির স্বজন, সহযোদ্ধা, সহকর্মীরাও সঙ্গে ছিলেন। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন হাসপাতালের সামনে। সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাড়ে ১১টার দিকে তাকে গোসল করানো হবে। বাকি আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর দুইটায় হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।…
Collect form by: যমুনা টেলিভিশন আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ছয় জন শান্তিরক্ষীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তাদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মৃতদেহ গ্রহণ করেন। আগামীকাল যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা অনুষ্ঠান শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপটরে মরদেহ পাঠানো হবে। এরপর যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর (শনিবার) সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (UNISFA) আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে এই হামলা চালানো হয়। স্থানীয় সময়…
Collect form by: যমুনা টেলিভিশন আওয়ামী লীগের টানা শাসনামলে অনেকটা গোপনেই চলতো দলের রাজনৈতিক কর্মকাণ্ড। ২৪’র গণঅভ্যুত্থানের পর প্রকাশ্য রাজনীতিতে জামায়াত। কিন্তু নেতাদের মুখে যেনো লাগাম টানা দায়। পিছু ছাড়ছে না বিতর্ক। ক’দিন পরপর বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিচ্ছেন দলটির নেতারা। কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, কেউ বার বার বিতর্কিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Collect form by: যমুনা টেলিভিশন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের দাবীর ভিত্তিতে হাদিকে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। আজকের পরিবর্তে আগামীকাল শনিবার মিছিলসহ হাদিকে ঢাবির সেন্ট্রাল মসজিদে আনা হবে। বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে, একইসঙ্গে সহিংসতা করার সুযোগও না পায়। একইসঙ্গে মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং…
Collect form by: যমুনা টেলিভিশন দেশে পৌঁছানোর পর কোথায় নেওয়া হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ, তা নিয়ে দুপুর থেকেই নানা কথা শোনা যাচ্ছিল। বিমান দেশের মাটি স্পর্শ করার কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, আজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না মরদেহ। রাখা হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার পর পরই যখন বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, তখন উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও।…
Collect form by: ইত্তেফাক ডিজিটাল ডেস্ক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অস্ত্রোপচার শেষে তার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান। ডা. মো. আব্দুল আহাদ বলেন, বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ওসমান হাদির পরিবার অস্ত্রোপচারের জন্য সম্মতি দেয়। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। “অপারেশন শেষ হওয়ার পর আর কোনো আপডেট পাওয়া যায়নি। পরে সরাসরি তার মৃত্যুর খবর জানানো হয়,” বলেন তিনি। হাদির মরদেহ…
