Author: admin

ফুটবল বিশ্বকে আবারও চমকে দিয়ে ইতিহাস গড়ল মরক্কো। লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি। সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে সোমবার ভোরে অনুষ্ঠিত মেগা ফাইনাালের নায়ক ইয়াসির জাবিরি। যার জোড়া গোলই আর্জেন্টাইনদের শিরোপা স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। ম্যাচের শুরু থেকেই কৌশলগতভাবে দুর্দান্ত ফুটবল খেলে মরক্কো। মাত্র ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন উইঙ্গার ইয়াসির জাবিরি। এরপর ২৯ মিনিটে আবারও তার গোলে ব্যবধান দ্বিগুণ করে ‘আটলাস কাবস’রা। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। বল দখলে এগিয়ে থাকা এবং বেশ কয়েকটি আক্রমণ করা সত্ত্বেও মরক্কোর জমাট রক্ষণ…

Read More

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটি একজন তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে কাতার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেটের কবির আহমদ, চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম ও নোয়াখালীর জাকির হোসেন। ওমরাহ হজ পালন করে কাতারে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়ে নিহত হন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এত তিনজন কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে লাশগুলো দেশে পাঠানো হবে।

Read More

পর্তুগালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মারুফ উদ্দিন (৩৮) নামে এক যুবক মৃত্যুবরন করেছেন (ইন্না … রাজিউন)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পর্তুগালের স্থানীয় সময় দিবাগত রাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রবাসী মারুফ উদ্দিনের আকস্মিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে মারুফ উদ্দিন স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তান রেখে গেছেন। তারা বর্তমানে বাংলাদেশে বসবাসরত। to ami ki korte par

Read More

বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী চারখাই ইউনিয়নের প্রবাসীদের অন্যতম সংগঠন চারখাই ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্য-এর দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। অক্টোবের প্রথম সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল পরিচালনা করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ আব্দুল মফিক (সিইসি), মোসাদ্দিক আহমদ, সোহেল আহমদ চৌধুরী, কবির আহমদ ও এজাজ আহমদ চৌধুরী। তাঁরা দ্বি-বার্ষিক কাউন্সিল কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনে মিফতাহ উদ্দিন পুনরায় সভাপতি এবং জাবেদ চৌধুরী তায়েফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সোহেল আহমদ ট্রেজারার এবং আতিকুর রহমান শাহিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। চারখাই ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্য বহু বছর ধরে চারখাই ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় ও…

Read More

বীজতলা তৈরির দরকার হয়না। ভয় নেই গরু ছাগলের। বাড়তি ঝামেলা হয় না ঝর-বৃষ্টিতে। চারা রোপনে খরচও কম। সময়ও লাগে অল্প। বলছি জমিতে ধানের চারা রোপনের যন্ত্র ‘রাইস ট্রান্সপ্লান্টের’ কথা। আর এই মেশিন দিয়েই সিলেটের বিশ্বনাথে হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদে ৫০ একরের ব্লক প্রদর্শনীতে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান। মঙ্গলবার বিকেলে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার লামাকাজী ইউনিয়নের পরগণা বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আলাচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা…

Read More

মৌলভীবাজার জেলার জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। জুড়ী উপজেলা ছাত্রলীগের ব্যানারে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলের নেতৃত্ব দেন জুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ। কয়েক মিনিটের মধ্যে মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ করে দ্রুত স্থান ত্যাগ করে। মিছিলের ভিডিও নিষিদ্ধ সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের পুনরুজ্জীবনের ইঙ্গিত বহন…

Read More

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর বাশার হাবিব এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আবুল হোসেনকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মঈন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Read More

ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার কাউন্সিল অনুষ্ঠিত । বৃহস্পতিবার বাদ এশা বিয়ানীবাজার উপজেলা জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন শাখার ভারপ্রাপ্ত সভাপতি হা. জাহেদ আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদিক আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর জমিয়তের সভাপতি মাওলানা মুজিবুর রহমান সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বিয়ানীবাজার পৌর জমিয়তের সাধারণ সম্পাদক হা. আব্দুল্লাহ প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আশরাফুল ইসলাম ,উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওলিউর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন- পৌর জমিয়তের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা এমাদুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুফতি শরীফুল হাসান, দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আবু সাইদ,পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন…

Read More

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। উন্নত ও আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করতে সমিতির বিদ্যমান বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন কাজের কারণে আগামী ১৯ নভেম্বর ২০২৫ থেকে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত সব ধরনের বিলিং কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে গ্রাহকরা এজেন্ট ব্যাংক, অফিসের ক্যাশ শাখা কিংবা বিকাশ, রকেটসহ অনলাইন পেমেন্ট সেবার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন না। বিশেষভাবে জানানো হয়েছে, ১৯ নভেম্বর রাত ১১টা থেকে ২০ নভেম্বর দিনব্যাপী বিকাশ, রকেটসহ সব অনলাইন পেমেন্ট সেবা বন্ধ থাকবে। তবে ২০ নভেম্বর ২০২৫ তারিখ হতে বিকাশ, রকেট ও অন্যান্য অনলাইন মাধ্যমের মাধ্যমে স্বাভাবিক নিয়মে বিল পরিশোধ করা যাবে বলে…

Read More

collected form : prothomalo মৌলভীবাজার র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ‍পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মৌলভীবাজারের ভোবারতল গ্রামের খলিলুর রহমানের ছেলে। র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া দেলোয়ার মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছিলো। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে এসব তথ্য জানায় র‌্যাব।

Read More