Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) বিভাগে সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি মারুফ উদ্দিন। সম্প্রতি পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকায় থাকা পাঁচ বাংলাদেশির মধ্যে তিনিও সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। গত ২৭ জুন শুক্রবার সকালে নিউইয়র্ক পুলিশ হেডকোয়ার্টারে ঝমকালো অনুষ্ঠানে মারুফ উদ্দিনসহ পদোন্নতিপ্রাপ্ত সকলের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ। পদোন্নতিপ্রাপ্ত পাঁচ বাংলাদেশির মধ্যে সার্জেন্ট পদে মোশারফ ভূঁইয়া ও মারুফ উদ্দিন এবং এমডি এস হোসেন, মোহাম্মদ ই তানিম এবং মোহাম্মদ ইসলাম ট্রাফিক পুলিশে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া মারুফ উদ্দিনের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম পূর্বমহল্লায়। তিনি ওই এলাকার যুক্তরাষ্ট্র…
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের একটি দল প্রবেশ করে। এসময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিএসএফ সদস্যরা রসুলপুর এলাকায় বেশকিছু স্থাপনা ভেঙে ফেলে বলে অভিযোগ করেন স্থানীয়রা । এ সময় স্থানীয়দের প্রতিবাদ ও বিজিবির হস্তক্ষেপের পর বিএসএফ পিছু হটে । রবিবার (২ নভেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে পতাকা বৈঠক চলছে। এছাড়া সীমান্তে চোরাচালান ও অবৈধ…
কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে এক যুবকের আত্মহত্যাকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ফাঁস দেওয়ার আগে তিনি নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু রেখে মৃত্যুর সেই মুহূর্ত ধারণ করেন বলে জানা গেছে। রবিবার (৯ নভেম্বর) রাতে নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন স্বপন। নিহত যুবকের নাম স্বপন আহমেদ (২৮)। তিনি কুলাউড়ার মনসুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, স্বপনের দুইজন স্ত্রী থাকলেও কেউই তার সঙ্গে বসবাস করতেন না। মা ছাড়া ঘরে আর কেউ ছিল না। রবিবার (৯ নভেম্বর) রাতে নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন স্বপন। কিছুক্ষণ পর তার মা বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে খবর পেয়ে…
সিলেটের কানাইঘাট সীমান্তের হাফারমুখ এলাকায় জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা। রোববার (২৩ নভেম্বর) ভোর ৪টায় খবর পেয়ে সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ। নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে। গতকাল শনিবার (২২ নভেম্বর) রাতে বাড়ি থেকে কাজের সন্ধানে বের হন জামাল উদ্দিন। পরে আর বাড়ি ফেরেননি। সীমান্তে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে কানাইঘাট থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন,…
সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম রাইয়ান হোসেন (৮)। সে জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের সুপারী ব্যবসায়ী আব্দুছ ছালাম ছলন মিয়া’র তৃতীয় ছেলে এবং কুসুম কলি কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সোমবার (১০ নভেম্বর) বিকাল আনুমানিক ২টার দিকে সিলেট-জকিগঞ্জ মেইন সড়কের ভরণ বাজার সংলগ্ন মুমিনপুর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাইয়ান হঠাৎ রাস্তায় উঠে পড়লে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। দুর্ঘটনার পর স্থানীয়রা টমটম গাড়িটি আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত…
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম এর সমর্থনে বুধবার (২৬ নভেম্বর) দুবাগ ইউনিয়নের দক্ষিণ চরিয়া গ্রামে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। কোন মিথ্যা প্রতিশ্রুতি নয়, কাজ বাস্তবায়নে বিশ্বাসী। মিথ্যা প্রতিশ্রুতি বা প্রতিহিংসার রাজনীতি আমি করতে চাই না। আমি যদি নির্বাচিত হই তবে এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন ও নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ইসলামী…
বিয়ানীবাজারে দ্রুত গতির পিকআপ ভ্যান কেড়ে নিয়েছে ফুটফুটে এক শিশুর প্রাণ। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামে। নিহত শিশু জেসমিন আক্তার স্থানীয় দিনমজুর আব্দুল করিমের একমাত্র কন্যা। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় ওয়াইফাই সংযোগের কাজ করা একদল শ্রমিক তাদের গাড়ি নিয়ে কাজ করেছিলেন। কাজের একপর্যায়ে ড়িটি রাস্তার পাশে থাকা শিশুটিকে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় শিশু জেসমিনকে স্বজনরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপ্রত্যাশিত এ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ ঘটনায় স্থানীয়রা পিকআপ ভ্যানের গতি ও অসাবধানতাকে দায়ি করেছেন। দুর্ঘটনার নিহত পরিবারের প্রতি শোক—সমবেদনা জানানোর…
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনক-এর উদ্যোগে কোরআন হাফিজ ও এইচএসসি সিলেক্টিভ স্কুল শিক্ষার্থীদের সংবর্ধনা সভা ও বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়। গত ১৬ নভেম্বর রোববার বিকাল ৫টায় রেড রোজ ফাংশন সেন্টার, রকডেল সিডনিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনক’র সভাপতি জাহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. আয়াছ চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, নানু মিয়া, ফারুক আহমদ ও বাহার উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক…
গোলাপগঞ্জ উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন আবিদা সিফাত। তিনি বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের স্থলাভিষিক্ত হবেন। আবিদা সিফাত বর্তমানে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে গোলাপগঞ্জ উপজেলাসহ ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিড়ম্বনা ঠেকাতে বিয়ানীবাজার প্রথমবারের প্রযুক্তি সুবিধা দিতে যাত্রা শুরু করেছে এইআই স্যোসাল নেটওয়ার্ক জোন। পৌরশহরের শহরতলী শাহপরান কমপ্লেক্সের নিচতলা সম্প্রতি এইআই স্যোসাল নেটওয়ার্ক জোন নামের প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি হেক ও রিকভারি, আর্নিং বাড়ানোসহ এ মাধ্যমের সকল সুবিধা দেবে এআই স্যোসাল নেটওয়ার্ক জোন। আধুনিক ও যুগযোযোগীভাবে এআই স্যোসাল নেটওয়ার্ক জোন থেকে ব্যানার ও লোগো ডিজাইন করা হয় জানিয়ে দায়িত্বশীলরা বলেন, গ্রাহকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াচ টাইম, অর্গাণিক ফলোয়ার ও লাইক বৃদ্ধির সুবিধা পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রোমোট বিজ্ঞাপন চুক্তি…
