Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
মাঠে মাঠে উত্তরের বাতাসে বইছে সোনালী ধান। নতুন ধানের মৌ মৌ গন্ধে মুখোর হচ্ছে গ্রামগঞ্জ। ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক চাষিরা। গত এক সপ্তাহের বেশি সময় থেকে মাঠে মাঠে কাটা হচ্ছে ধান। এবার বিয়ানীবাজারে রোপা আমন আবাদে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। যার প্রতিফলন ঘটছে মাঠ থেকে কৃষকের উঠোনে। উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলা এবার ৮ হাজার ৪৮০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। আবাদকৃত ধানের মধ্যে হাইব্রিড ৬০ হেক্টর, উন্নত জাত ৭ হাজার ৫৮০ হেক্টর এবং স্থানীয় জাত ৮৪০ হেক্টর জমিতে আবাদ করা ধানর বাম্পার ফলন হয়েছে। প্রতি হেক্টরে গড় ২.৮৬ মেট্রিক চাল উৎপাদন হবে। রোপা আমনের বাম্পার ফলন হওয়ায়…
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বিয়ানীবাজার ও গোলাপঞ্জ উপজেলার সমৃদ্ধির জন্য আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন। বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় বিয়ানীবাজার উপজেলা যুবদলের উদ্যোগে পৌরসদরে আয়োজিত প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমরান চৌধুরী আরও বলেন- এই বিয়ানীবাজারে ২০০৪ ও ২০০৫ সালে জননেতা তারেক রহমান এসেছিলেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আবারও বিয়ানীবাজারে আসবেন এবং নিজে এ উপজেলার উন্নয়নে বিভিন্ন ঘোষণা দিবেন। গত ১৫ বছর বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে উন্নয়নের যে স্থবিরতা দেখা গিয়েছে, আপনাদের রায়ে বিজয়ী হয়ে আগামী দিনে সেটির অবসান…
বিয়ানীবাজার সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে কলেজ প্রশাসন সরাসরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করেছে। কলেজ জানায়, বিয়ানীবাজার থেকে সিলেট শহরে পরীক্ষা দিতে যাতায়াত ছাত্রছাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। বিশেষ করে, গত বছর ভর্তি পরীক্ষা শেষে ফেরার পথে একজন নারী শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, যা দাবিকে আরও জোরদার করেছে। স্মারক চিঠিতে বলা হয়েছে, গত শিক্ষাবর্ষে প্রায় ২,০০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং চলতি শিক্ষাবর্ষেও প্রায় একই সংখ্যক প্রার্থী অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তাই নিরাপদ ও সুবিধাজনক পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য কলেজে কেন্দ্র স্থাপনের তাগিদ জানানো হয়েছে। চিঠিটি জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরে প্রেরণ…
বিয়ানীবাজার উপজেলার সবচেয়ে বড় নারী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত জান্নাতুল উম্মাহ বালিকা আলিম মাদরাসা। উপজেলার মাথিউরা ইউনিয়নে ২০০৭ খ্রিস্টাব্দে মাথিউরা পশ্চিম পাড়ের সমাজসেবী ও শিক্ষানুরাগী মোস্তফা উদ্দিনের একক অর্থায়নে প্রতিষ্ঠাটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই শৃঙ্খলা, নৈতিকতা ও মানসম্মত ধর্মীয় শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি এলাকাজুড়ে সুনাম অর্জন করে আসছে। প্রতি বছর দাখিল ও আলিম পরীক্ষায় মাদরাসাটির শিক্ষার্থীরা দেখিয়ে আসছে প্রশংসনীয় ফলাফল। জেলা ও উপজেলা পর্যায়ে অর্জন করেছে একাধিকবার শ্রেষ্ঠত্বের সম্মাননা—কখনও পরীক্ষার ফলাফলে, কখনও সহপাঠ্য কার্যক্রমে, আবার কখনও সামগ্রিক শিক্ষা পরিবেশের উৎকর্ষতায়। সম্প্রতি আলিম শাখায় উত্তীর্ণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শিক্ষার বহুমুখীকরণে চালু করা হয়েছে দাখিল পর্যায়ে বিজ্ঞান শাখা—যা…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সিলেট-৬ আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক শাহরিয়ার ইমন সানি। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামে। তিনি বর্তমানে এলএলবিতে অধ্যায়নরত। শাহরিয়ার ইমন সানি জুলাই আন্দোলনের সম্মুখ সারির সক্রিয় সংগঠক। শাহরিয়ার ইমন সানি বলেন, এলাকার মানুষের মৌলিক সেবাগুলো নিশ্চিত করতে হলে প্রয়োজন আন্তরিক উদ্যোগ, দূরদর্শী পরিকল্পনা এবং স্বচ্ছ নেতৃত্ব। দেশের রাজনীতি আজ পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। জনগণ এমন নেতৃত্ব চায়, যারা শুধু ক্ষমতার রাজনীতি করবে না—মানুষের পাশে থাকবে সারাবছর, সুখে-দুঃখে, আশা-নিরাশায়। এনসিপি সেই দায়িত্ব নিয়েছে।…
সিলেটের বিয়ানীবাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর একটি অভিযানে ৩৩ বোতল বিদেশী মদ উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুপাতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র্যাব জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে সুপাতলা এলাকার একটি ভবনের নিচতলায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে র্যাব সদস্যরা সেখানে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটককৃত সাইরুল সাইরুল ইসলাম (৩৯) বিয়ানীবাজার উপজেলার মধ্য সুপাতলা এলাকার মৃত মালু হোসেনের ছেলে। র্যাবের দাবি, আটক ব্যক্তির দেখানো মতে একটি নীল রঙের প্লাস্টিকের…
দেশের সরকারি কলেজগুলোর মান উন্নয়ন ও শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে চারটি ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা থেকে সোমবার (২৪ নভেম্বর) এটি প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে মোট সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি। চারটি ক্যাটারিতে এসব কলেজকে ভাগ করেছে শিক্ষামন্ত্রণালয়। বিয়ানীবাজার সরকারি কলেজের অবস্থান বি ক্যাটাগরির ক্রমিক নম্বর ২৬। প্রজ্ঞাপনে, ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে ৮১টি কলেজ। এ ক্যাটাগরির কলেজগুলোতে শিক্ষার্থীসংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্সের বিষয় ১০টিরও বেশি। সিলেট বিবঅগের চারটি কলেজ রয়েছে এ ক্যাটাগরিতে। সিলেট জেলার কেবল মুরারী চাঁদ (এমসি) কলেজ রয়েছে এই ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে ৭৪টি কলেজ, যেখানে শিক্ষার্থীসংখ্যা…
সিলেটের বিয়ানীবাজার থেকে র্যাব অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে। এসময় ১২৫টি এয়ারগানেরও গুলিও উদ্ধার করে র্যাব। সোমবার (২৪ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন ছোটদেশ গ্রামের আগর গাছ বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২৫টি এয়ারগানের গুলিসহ ১টি এয়ারগান এবং একই গ্রামের বাঁশ বাগানের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় আরও ১টি এয়ারগান উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র্যাব। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সাধারণ ডায়রিমূল বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মানুষ মরণশীল—এ সত্যটি আমরা জানি, তবু কোনো প্রিয় মানুষের বিদায় আমাদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করে। আব্দুর রব স্যারের মৃত্যু সেই অনিবার্য সত্যকে নতুন করে আমাদের সামনে তুলে ধরেছে। আব্দুর রব স্যার ছিলেন ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না; ছিলেন নৈতিকতার পথপ্রদর্শক, জ্ঞানের আলোকধারক এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর স্নেহ, প্রজ্ঞা ও আন্তরিক আচরণ আজও আমাদের স্মৃতিতে জীবন্ত। এই মহান শিক্ষক আজ ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১০:৩৫ ঘটিকায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পরম সৌভাগ্য যে, ২০০৪…
সিলেটে বেড়ে চলছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ২৪ ঘন্টায় ডেঙ্গু সনাক্ত হয়েছে আরও ১০ জনের। নভেম্বর মাসে প্রতিদিন সনাক্তের গড় প্রায় ৬ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। নভেম্বর মাসে সিলেট বিভাগে ডেঙ্গু সনাক্ত হয়েছে মোট ১০২ জনের। এ নিয়ে এবছর সিলেটে মোট ডেঙ্গু সনাক্ত হল ৪১৭ জনের। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে মৌলভীবাজার সদর হাসপতালে -২, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ২ জন। এবছর সিলেটে ৭৩,…
