Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সিলেট-৬ আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক শাহরিয়ার ইমন সানি। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামে। তিনি বর্তমানে এলএলবিতে অধ্যায়নরত। শাহরিয়ার ইমন সানি জুলাই আন্দোলনের সম্মুখ সারির সক্রিয় সংগঠক। শাহরিয়ার ইমন সানি বলেন, এলাকার মানুষের মৌলিক সেবাগুলো নিশ্চিত করতে হলে প্রয়োজন আন্তরিক উদ্যোগ, দূরদর্শী পরিকল্পনা এবং স্বচ্ছ নেতৃত্ব। দেশের রাজনীতি আজ পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। জনগণ এমন নেতৃত্ব চায়, যারা শুধু ক্ষমতার রাজনীতি করবে না—মানুষের পাশে থাকবে সারাবছর, সুখে-দুঃখে, আশা-নিরাশায়। এনসিপি সেই দায়িত্ব নিয়েছে।…
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ফুলমলিক, পাতন, চন্দ্রগ্রাম, ঘাগুওয়া, দেউলগ্রাম, গোবিন্দশ্রীসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ ৫৪ বছর ধরে করতি খালের উপর ব্রীজ না হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন। দীর্ঘদিনের এই অবহেলার প্রতিবাদে এলাকাবাসী শনিবার দুপুর ১২টায় করতি খালের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সাধারণ মানুষ ছাড়াও এলাকার সুশীল সমাজ, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, স্বাধীনতার পর অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে রাস্তা ও ব্রীজ নির্মাণ না হওয়ায় মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, চিকিৎসা ও জনসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন— “আর নয় আশ্বাস, আমরা বাস্তবায়ন চাই।” তারা অভিযোগ করেন, বিভিন্ন সময় নির্বাচনের…
বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের পুরুষপালে প্রথম বারের মতো হাজী আছাদ উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২১ ও ২২ই নভেম্বর শুক্র ও শনিবার পুরুষপাল ওয়াছিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাথিউরা ইউনিয়নের ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৪১ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলকালে কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল ইসলাম, আহবায়ক দেলোয়ার হোসেন, পশ্চিম মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলেহ উদ্দিন, বৃত্তি পরিচালনা কমিটির সদস্য জসীম উদ্দিন, বিলাল উদ্দিন, এনামুল ইসলাম ইমরান ও জাকির হোসেনসহ আরো অনেকে। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয় জানিয়ে অতিথিরা বলেন প্রতিযোগিতামূলক এ মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকশিত করতে সহায়ক হবে। প্রথমবারের…
নির্বাচনী হলফ নামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রোববার (২৩ নভেম্বর) সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। দুদক চেয়ারম্যান বলেন, আমরা সম্পদের বিবরণী চাচ্ছি, সেখানে বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। কারো যদি অনুপার্জিত অর্থ থাকে সেটাও আমাদের কাজের অন্তর্ভুক্ত। দুদকের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিলো ৫ দশমিক ২ একর, তবে আমরা অনুসন্ধান করে পাই ২৯ একর। শুরুতে সেই নমিনেশন বাতিল হওয়ার কথা কিন্তু…
বিয়ানীবাজারে শিক্ষকদের মর্যাদা ও বেতন দাবিতে মানববন্ধন—পুলিশের লাঠিচার্জে নিন্দার ঝড় বিয়ানীবাজারে শিক্ষকদের মর্যাদা রক্ষা ও যথাযথ বেতন-ভাতা নিশ্চিতের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এতে অংশ নিয়ে তাদের ন্যায্য দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানালেও এখনো কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যায়নি। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে কঠিন আর্থিক সংকটে দিনযাপন করছেন। মানববন্ধন চলাকালে পুলিশের লাঠিচার্জের ঘটনায় শিক্ষক সমাজ গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি শান্তিপূর্ণভাবে চললেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কয়েকজন শিক্ষক আহত হন। এই ঘটনার পর…
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর—ওয়েবসাইট ও এসএমএসে সহজেই জানা যাবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেদিন সকালেই শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করা হবে। এর পরপরই শিক্ষার্থীরা অনলাইনে এবং মোবাইল এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। ফলাফল জানার জন্য প্রতিটি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, শিক্ষা বোর্ড রেজাল্ট পোর্টাল এবং মোবাইল অপারেটরদের এসএমএস সার্ভিস চালু থাকবে। ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে ফল দেখতে পারবেন—কোনো ভিড় বা ঝামেলা ছাড়াই। অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ইতোমধ্যেই উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, বিশ্ববিদ্যালয়ে…
বাড়ি ভাড়া নিয়ে উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যকে ‘অসাংগতিক’ ও ‘সংবেদনশীলতাহীন’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের অভিযোগ, মাসের পর মাস বাড়ি ভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও শিক্ষকদের আর্থিক অবস্থা ও প্রকৃত দুরবস্থার কথা বিবেচনা না করেই এমন মন্তব্য করা হয়েছে, যা বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। শিক্ষকরা জানান, সীমিত বেতনে পরিবার চালানো, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজন মেটাতে তারা ইতিমধ্যে কঠিন সংকটে আছেন। এর মধ্যে বাড়ি ভাড়াকে অবমূল্যায়ন করে দেওয়া মন্তব্য তাদের আত্মসম্মানে আঘাত করেছে। অনেক শিক্ষকই বলেন, বর্তমান পরিস্থিতিতে বাড়ি ভাড়া কমানো তো দূরের কথা, বরং প্রতিনিয়ত বাড়িওয়ালার চাপ ও…
বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সিরাত-মজলিশ, যেখানে বক্তারা রাসূলুল্লাহ ﷺ–এর জীবনের বিভিন্ন দিক, তরুণ প্রজন্মের চরিত্র গঠনে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। তাদের পরামর্শ ও বক্তব্য উপস্থিত সবার মনে গভীর প্রভাব ফেলে। আলোচনা পর্বের পাশাপাশি পরিবেশিত হয় মনোমুগ্ধকর নাশিদ, যা অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণবন্ত ও আধ্যাত্মিক করে তোলে। নাশিদের সুর ও কথায় তরুণদের মাঝে ইসলামি চেতনা, ভ্রাতৃত্ববোধ ও ইতিবাচকতা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে দায়িত্ব হস্তান্তর, তাদের ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরা এবং সংগঠনের কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উপস্থিত ছাত্রছাত্রী,…
বিয়ানীবাজারে সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন। বাজার গবেষণায় দেখা গেছে—পেঁয়াজ, রসুন, মোরগ এবং ভোজ্য তেলের দাম তুলনামূলকভাবে বেড়ে গেছে, যা সাধারণ ভোক্তাদের বাড়তি চাপের মুখে ফেলছে। বিশেষ করে পাইকারি বাজার থেকে খুচরা পর্যন্ত সব জায়গায় এই পণ্যগুলোর দামে হঠাৎ বৃদ্ধির প্রভাব স্পষ্ট। অন্যদিকে, কিছুটা স্বস্তির খবর হলো—চাল ও ডালের দাম কমেছে, ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বাজার ব্যয় কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকায় চাল ও ডালের দাম কমেছে, তবে আমদানি নির্ভর পণ্য যেমন পেঁয়াজ ও রসুনের ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়ায় দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। সামগ্রিকভাবে, বাজারে এই ওঠানামার ফলে ভোক্তাদের খরচ…
সিলেটের সেবাদানকারী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত রেখেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সিলেট রেলস্টেশন পরিদর্শন করেন তিনি। সেখানে অনলাইন টিকিটিং ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিলেটের দায়িত্বে থাকা ডিসি সারওয়ার। রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে জেলা প্রশাসক বলেন, অনলাইনে ২ মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়– এটা কোনো সিস্টেম হতে পারে না। এই সিস্টেম থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, সেই চিন্তা করা হচ্ছে। যার নামে ট্রেনের টিকিট ক্রয় করা হয়, তিনি ভ্রমণ না করে অন্য কেউ করার ফলে কালোবাজারিরা সুযোগ নিচ্ছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যার টিকিট তিনি ব্যবহার না করলে…
