Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    July 6, 2026

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
    • কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
    • ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
    • ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
    • লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
    • ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
    • আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
    • মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
    Facebook X (Twitter) Instagram
    Demo
    • প্রচ্ছদ
    • শীর্ষ সংবাদ
      • শীর্ষ খবর সিলেট
      • শীর্ষ খবর বিয়ানীবাজার
    • উপজেলা খবর
      • সকল উপজেলা খবর
      • সিলেট বিভাগের সংবাদ
      • বিয়ানীবাজার সংবাদ
      • গোলাপগঞ্জ সংবাদ
      • জকিগঞ্জ সংবাদ
      • কানাইঘাট সংবাদ
      • বড়লেখা সংবাদ
      • কুলাউড়া
      • জুড়ী
      • বিশ্বনাথ
    • সংগঠন সংবাদ
    • সংবাদ বিজ্ঞপ্তি
    • প্রবাসের সংবাদ
      • যুক্তরাষ্ট্র
      • যুক্তরাজ্য
      • ইউরোপ
      • মধ্যপ্রাচ্য
    • খেলাধুলা
    • সংস্কৃতি ও বিনোদন
    • শিল্পতীর্থ
      • সমকালীন
      • লেখালেখি
      • কবিতা
    • English
    Home»sports»সাইবারির রেকর্ডে স্কটল্যান্ডকে হারাল মরক্কো
    sports

    সাইবারির রেকর্ডে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

    adminBy adminJune 20, 2026No Comments3 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    Collected from: tspors.com

    বস্টন স্টেডিয়ামে গ্যালারির দর্শকদের অনেকেই তখনো ঠিকমতো আসন গ্রহণ করতে পারেননি। ঠিক এমন সময়, ম্যাচের শুরুর ৭০ সেকেন্ডেই স্কটল্যান্ডের রক্ষণভাগকে স্তব্ধ করে দিল মরক্কো। এরপর আর গোলের দেখা পেল না কেউই।

    শনিবার ভোরে ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। অ্যাটলাস লায়ন্সদের হয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন ইসমাইল সাইবারি।

    এই জয়ে গ্রুপের শীর্ষে উঠেছে মরক্কো। ২ ম্যাচে এক জয় আর এক ড্রয়ে  ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে তারা। সমান ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে স্কটল্যান্ড। এক ড্রয়ে তিনে ব্রাজিল আর এক হারে চারে হাইতি।

    পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বরে থাকা মরক্কো। তাদের নেওয়া ১২টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ২টি। র‍্যাঙ্কিংয়ের ৪২ নম্বরে থাকা স্কটল্যান্ডের দখলে ছিল ৩৯ শতাংশ বল পজেশন। তাদের নেওয়া ৬টি শটের মধ্যে লক্ষ্যে ছিল না একটি শট।

    ম্যাচের ৭০ সেকেন্ডেই এগিয়ে যায় মরক্কো। নিজেদের মধ্যে বল পাসের পর স্কটল্যান্ডের রক্ষণভাগের ওপর দিয়ে দারুণ এক পাস বাড়ান ব্রাহিম দিয়াজ। বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান সাইবারি।

    এই গোলের মাধ্যমে মিশরের মহাতারকা মোহাম্মদ সালাহর এক ঐতিহাসিক রেকর্ডেও ভাগ বসিয়েছেন ২৫ বছর বয়সী সাইবারি। আফ্রিকার ফুটবল ইতিহাসে সালাহর পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের প্রথম দুটি বিশ্বকাপ ম্যাচেই গোল করার অনন্য কীর্তি গড়লেন তিনি। এর আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষেও গোল করেছিলেন এই তারকা।

    শুরুতেই এগিয়ে গিয়ে স্কটল্যান্ডের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে মরক্কো। ম্যাচের ৩০ মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে যান নিল এল আইনাউই। তবে তাঁর নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।

    এর ঠিক ছয় মিনিট পর ৩৬ মিনিটে ইসমাইল সাইবারির পাস থেকে বাঁ দিকে ফাঁকায় বল পেয়ে যান বিলাল এল খানুস। গোল করার দারুণ সুযোগ থাকলেও তাঁর নেওয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো।

    দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করলেও মরক্কোর রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে সাইবারির দ্রুততম গোলের ওপর ভর করেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের দৌড়ে দারুণভাবে টিকে রইল মরক্কো।

    বৃহস্পতিবার ভোর চারটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির মুখোমুখি হবে মরক্কো, আর স্কটল্যান্ডের প্রতিপক্ষ ব্রাজিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    admin
    • Website

    Related Posts

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    July 6, 2026

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202548

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202548

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    © 2025 NexusNews24. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.