Collected from: somoynews.tv
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতে তেহরানের প্রতি রাশিয়ার ‘অটল’ সমর্থন নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৯ মার্চ) এই সমর্থন দেন পুতিন।
পুতিন ইরানের নতুন নেতা হিসেবে মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন।
পুতিন বলেন, রাশিয়া তেহরানের পাশে থাকবে। তিনি জানান, তেহরানের প্রতি অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সাথে সংহতি নিশ্চিত করতে চান।
এদিকে, মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেন, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার কাজ ‘সম্মানের সাথে’ চালিয়ে যাবেন এবং ‘কঠিন পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন।
এর আগে, শুক্রবার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক ফোনালাপে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, খামেনির পরিবারের সদস্য, ইরানের রাজনৈতিক ও সামরিক নেতা এবং অসংখ্য বেসামরিক নাগরিক হত্যার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
নতুন নেতার উদ্দেশ্যে পাঠানো এক বার্তায়, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তেহরানের প্রতি মস্কোর অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
‘আমার পক্ষ থেকে, আমি তেহরানের প্রতি আমাদের অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সাথে সংহতি নিশ্চিত করতে চাই।’ পুতিন বলেন।

