Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
Collected from: somoynews.tv রমজান মাস ইবাদতের মাস। বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় এই মাসে মুসলমানরা বেশি ইবাদত করেন। এমন অনেকেই আছেন, যারা সাধারণত নামাজ পড়েন না, কিন্তু রমজানে তারা নিয়মিত নামাজ আদায় করেন। মসজিদগুলোতে স্বতঃস্ফূর্ত জনসমাগম ঘটে। রমজানের শুরুর দিনগুলোতে মসজিদে উপচেপড়া ভিড় দেখা যায়। যদিও সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা কমে আসে, তবে এই চিত্রই পুরো রমজান মাসের মূল বৈশিষ্ট্য। মহানবী (স.), সাহাবি, পূর্ববর্তী এবং বর্তমানের অনুসরণীয় আলেমগণ রমজান মাসকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতেন। তার মধ্যে চারটি আমল খুবই গুরুত্বপূর্ণ। কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন, যেখানে মানুষের জীবন পরিচালনার সব বিধি-নিষেধ বর্ণিত…
Collected from: somoynews.tv রমজান মাসে সিয়াম বা উপবাস কেবল খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকার নাম নয়, এটি মানবদেহের ফিজিওলজিকাল, মানসিক এবং সামাজিক জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। সিয়াম শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণে রাখে। ক্ষুধার সময়, শরীর সংরক্ষিত চর্বি ব্যবহার শুরু করে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও, ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায়, ফলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায়ও সিয়ামের বড় ভূমিকা রয়েছে। দীর্ঘক্ষণ উপবাসের সময় লিভার এবং কিডনি অতিরিক্ত টক্সিন বের করতে সহায়তা করে, কোষ পুনর্গঠন প্রক্রিয়াকে উৎসাহিত করে এবং শরীরের অভ্যন্তরীণ সিস্টেমকে স্বাস্থ্যকর রাখে। এছাড়াও, সিয়ামের ফলে রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি…
Collected from: somoynews.tv ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকি দূর করতে কাজ করছে। শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সকালে ইসরাইলি সামরিক বাহিনী এ খবর জানায়। সামরিক বাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পেয়েছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহতে কাজ করছে। ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতিগত মূল্যায়নের পর বাসিন্দাদের এখন সুরক্ষিত স্থান ত্যাগ করার অনুমতি দেয়া হয়েছে। টাইমস অব ইসরাইল বলছে, দক্ষিণ ইসরাইলে ইরানের…
Collected from: somoynews.tv ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের মধ্যে বরখাস্ত হলেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ধরপাকড় বিতর্কে কংগ্রেসের চাপের মুখে তাকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, নতুন দায়িত্ব পাচ্ছেন ওকলাহোমার সিনেটর মার্কওয়েন মুলিন। ইরানে মার্কিন ও ইসরাইলি যৌথ বাহিনীর হামলা যখন চলছে, তখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির মঞ্চে ক্ষমতার করিডোরে নতুন নাটক। গেল বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদের সরকার গঠনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করে। আর এই অভিযানের নেতৃত্বে দিয়ে মাত্র এক বছরে যিনি…
Collected from: somoynews.tv মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, এমন খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ এবং সেগুলো মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হেগসেথ বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন— কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাদের কমান্ডার-ইন-চিফ (ট্রাম্প) পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যা-ই ঘটুক না কেন, তার কড়া জবাব দেয়া হচ্ছে।’ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের কাজ হলো শত্রুদের বিপদে ফেলা। এখন শুধু সেই…
Collected from: somoynews.tv মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানে অব্যাহত হামলার মধ্যে আজ শুক্রবার (৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা বলেছেন। পোস্টের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প বলেছেন যে, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যদি না তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে। তার কথায়, ‘তেহরান যদি শর্ত মেনে নতুন নেতৃত্ব নিয়ে আসে, তাহলে ইরানের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।’ তিনি আরও বলেন, ‘একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর আমরা এবং আমাদের অনেক অসাধারণ ও অত্যন্ত সাহসী মিত্র-অংশীদাররা মিলে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে…
Collected from: somoynews.tv ইরান ও মুসলিম বিশ্বের অন্যতম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে একসঙ্গে চলছে শোক আর আনন্দ প্রকাশ। এমন পরিস্থিতিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের মুক্তিদাতা বলে মন্তব্য করেছেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি। ইরানে গণতন্ত্র ও নারী অধিকার প্রতিষ্ঠায় প্রকাশ্যেই খামেনির বিরোধিতা করেন মান্দানা। সম্প্রতি এ ইস্যুতে সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে তিনি। ‘বিগ বস’ খ্যাত এ ইরানি অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, দীর্ঘদিনের কট্টরপন্থী শাসনের অবসান চান তিনি। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সমর্থন করেন। তার মতে, ট্রাম্পই পারেন ইরানের গভীর ‘অন্ধকার’-এর মুক্তিদাতা হতে। আমেরিকার হস্তক্ষেপ এবং ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বেই এবার হতে পারে…
Collected from: somoynews.tv জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ অবশিষ্ট সাক্ষ্য দেবেন ভুক্তভোগী ইকবাল চৌধুরী। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জন আসামি। বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর আগে গত ২ মার্চ ট্রাইব্যুনালে নিজের গুম হওয়ার বীভৎস বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৭১ বছর বয়সী ইকবাল চৌধুরী। একপর্যায়ে অসুস্থতা বোধ করায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত রেখে আজ পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল -১। এ মামলায় গত বছরের ৮ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দেয়া অভিযোগ…
Collected from: somoynews.tv মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, দুবাইয়ের আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়ন করে। পরে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঢাকায় অবতরণ করে। অপর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিকেল…
Collected from: somoynews.tv মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে থাকায় এবং ডলারের নরম অবস্থার প্রভাবে পতন থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়তে শুরু করেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৭৬ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। আর এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ শতাংশ বেড়ে ৫ হাজার ১৮৬ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন ডলারের মূল্য কমায় অন্যান্য মুদ্রার ধারকদের জন্য গ্রিনব্যাক-মূল্যের স্বর্ণের দামও সমর্থিত হয়েছে। এদিকে, সংঘাতের পটভূমিতে, বুধবার মার্কিন সাবমেরিন শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়, এতে…
