Author: admin

Collected from: somoynews.tv সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বড় ব্যবধানে কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে। সবশেষ বুধবার (৪ মার্চ) সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ৯ হাজার ২১৪ টাকা ও ৬৪১ টাকা কমানো হয়েছে।   বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।…

Read More

Collected from: somoynews.tv আমদানি শুল্ক ও ভ্যাট কমানো হলেও এলপি গ্যাসের বাজারে শৃঙ্খলা ফেরেনি। এখনও গ্রাহককে ১২ কেজির সিলিন্ডারের জন্য সরকারি নির্ধারিত দামের চেয়ে ৬০০ থেকে দেড় হাজার টাকা বেশি দিতে হচ্ছে। বাজারজাতকরণের প্রতিটি ধাপে বাড়তি দাম নেয়া হলেও, রশিদ জালিয়াতির সুযোগ নিয়ে অনিয়ম চালানো হচ্ছে। ১২ কেজি সিলিন্ডারের সরকারি দাম ১৩৪১ টাকা হলেও, জায়গা ভেদে গ্রাহককে ১৭০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। রাজধানীর উত্তরার একটি হোটেলের কর্মীরা জানান, মাসে ৪৫ কেজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের জন্য ২০টির বেশি সিলিন্ডার কিনতে হয়। প্রতিটিতে দেড় হাজার টাকা বাড়তি খরচ হওয়ায় মাসিক খরচ ৩০ হাজার টাকার বেশি হয়ে যায়। সাধারণ গ্রাহকরাও একই…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাজ্য জানিয়েছে, তারা আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার এবং সুদানের শিক্ষার্থীদের জন্য ‘স্টাডি ভিসা’ এবং আফগানদের জন্য কাজের ভিসা বন্ধ করবে, কারণ হিসেবে বলেছে দেশটিতে অভিবাসন-বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘প্রথমবারের মতো চারটি দেশের নাগরিকদের ভিসার উপর ‘জরুরি নিষেধাজ্ঞা’ আরোপ করা হয়েছে।’ স্টাডি ভিসায় শিক্ষার্থীদের ‘আশ্রয়’ দাবি বৃদ্ধির পর এই সিদ্ধান্ত বলে জানানো হয়।  স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার এবং সুদানের শিক্ষার্থীদের আশ্রয় আবেদনের সংখ্যা ৪৭০ শতাংশেরও বেশি বেড়েছে। ‘যুদ্ধ ও নিপীড়নের শিকার হওয়া মানুষদের ব্রিটেন সবসময় আশ্রয় দেবে, কিন্তু আমাদের ভিসা ব্যবস্থার অপব্যবহার করা উচিত…

Read More

Collected from: somoynews.tv টানা ৪ দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দাম। এবার ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫…

Read More

Collected from: somoynews.tv ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়ার পর ইউরোপীয় গ্যাসবাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। লন্ডনের আইসিই এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, প্রতি হাজার ঘনমিটার গ্যাসের দাম ৭৮৫ ডলারে পৌঁছেছে, যা জানুয়ারি ২০২৩–এর পর সর্বোচ্চ। একদিনে দাম বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। পরে অবশ্য দাম কিছুটা কমে প্রায় ৭০০ ডলারে নেমে আসে।   এদিকে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি ইরানি বিমান হামলার কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে।   যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পর কাতার বিশ্বের তৃতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ। বর্তমানে তাদের উৎপাদন সক্ষমতা বছরে ৭৭ মিলিয়ন টন, যা ভবিষ্যতে ১৪২ মিলিয়ন…

Read More

Collected from: somoynews.tv ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের প্রভাবের কারণে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ব্যাহত হয়েছে এবং এই অঞ্চলের রফতানি বন্ধ হওয়ায় বুধবার (৪ মার্চ) বিশ্ববাজারে তেলের দাম ১ ডলারেরও বেশি বেড়ে গেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ব্রেন্ট তেলের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে, যা ২০২৫ সালের জানুয়ারি মাসের পর সর্বোচ্চ। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৭৯ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে।   মঙ্গলবার ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরান জুড়ে লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই হামলার কারণে ইরানের…

Read More

Collected from: somoynews.tv বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা স্বর্ণের দামে হঠাৎ বড় ধরনের পতন দেখা দিয়েছে। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি বিমান হামলার প্রভাবের মধ্যে অনেক বিনিয়োগকারী নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের বদলে ডলারকে বেছে নিয়েছেন। একই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ায় ব্যবসায়ীরা সুদের হার কমার সম্ভাবনায় আগের মতো বাজি ধরছেন না। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ৯৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ৮৬ ডলারে নেমে এসেছে। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, ডলারের দাম জোরালোভাবে বাড়ছে, পাশাপাশি মার্কিন ট্রেজারির ফলনও ঊর্ধ্বমুখী। এটি স্বর্ণ এবং বিশেষ করে রুপার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।…

Read More

Collected from: somoynews.tv বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) দুই দিনের সফরে তিনি ঢাকায় আসবেন। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন।  বিবৃতিতে জানানো হয়, কাপুরের এই সফরের লক্ষ্য, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী…

Read More

Collected from: somoynews.tv কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি ও সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পৃথকভাবে টেলিফোন করেছেন। টেলিফোনে তারা চলমান সংকট সম্পর্কে এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।  আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে…

Read More

Collected from: somoynews.tv ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বলেছেন যে, এই ক্ষেত্রে নীরবতা ‘নিরপেক্ষ নয়, বরং অবস্থান ত্যাগ।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি কলামে, সাবেক ইউপিএ মুখপাত্র লিখেছেন যে, তেহরানের সাথে দিল্লির সম্পর্ক সভ্যতার পাশাপাশি কৌশলগত। খামেনির মৃত্যুতে কেন্দ্র কোনো বিবৃতি জারি করেনি, তবে মধ্যপ্রাচ্য অঞ্চলে সংযম এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে। ১ মার্চ ইরান নিশ্চিত করেছে যে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী হোসেইনি খামেনিকে আগের দিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল হত্যা করেছে। চলমান আলোচনার মাঝখানে একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানের হত্যা সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুতর ফাটল চিহ্নিত…

Read More