Author: admin

Collected from: somoynews.tv পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস। এছাড়া বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিপক্ষে সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতার, কুয়েত, আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।  এ অবস্থায় বিশ্বব্যাপী ডেটা সেন্টার এবং ডিজিটাল সেবা দেয়া অ্যামাজন জানিয়েছে, ড্রোনের ‘সরাসরি আঘাতে’ তাদের ‘অবকাঠামোগত ক্ষতি’ হয়েছে এবং ভবনটির ‘বিদ্যুৎ বিঘ্নিত’ হয়েছে।   ডেটা সেন্টারগুলো একটি…

Read More

Collected from: somoynews.tv তেহরানে দফায় দফায় ইসরাইলি বিমান হামলার জবাবে আবারও ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) ইরান থেকে ইসরাইলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার। এদিকে আল হাদাথ টেলিভিশনের বরাতে রাশিয়ার সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দেশটির দক্ষিণ অঞ্চল। আকাশজুড়ে ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি এবং সাইরেনের শব্দে পুরো ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে। বর্তমানে ইসরাইলের শক্তিশালী আকাশ…

Read More

Collected from: somoynews.tv এমএলএসের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই হার দেখেছিল মেসির মায়ামি। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় পেল তারা। আর এই জয়ে মূল ভূমিকা পালন করেছেন লিওনেল মেসি। অরল্যান্ডো সিটির বিপক্ষে সোমবার (২ মার্চ) ৪-২ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। প্রথম হাফে ২-০ তে পিছিয়ে থাকার পর, দ্বিতীয় হাফে চারটি গোল করে মায়ামি। যেখানে মেসির গোল দুইটি। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে মেসির হাতেই। চলতি মৌসুম নতুন খেলোয়াড় ভেড়ানোর পর মায়ামিকে আগের চেয়ে শক্তিশালী মনে করা হচ্ছিল। কিন্তু মাঠের খেলায় সেই পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছিল না। লস অ্যাঞ্জেলেস ম্যাচের পর আজও শুরুতে বেশ ভুগেছে তারা। যার সুযোগ নিয়েই মার্কো পাসালিক…

Read More

Collected from: somoynews.tv ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইসরাইলকে খামেনিসহ গুরুত্বপূর্ণ নেতাদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করে। সেই খবরের ভিত্তিতেই যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে তেহরানের একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের তথ্য পায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। বৈঠকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও উপস্থিত থাকবেন এমন তথ্য পায় সংস্থাটি।   এর পরই হামলার সময় বদলে ফেলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যা তাদের জন্য বড় সুযোগ তৈরি করে দেয়। তারা মনে করে…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো যৌথ হামলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে ইরান। এক চিঠি দিয়ে এই আহ্বান জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলা যে ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন, পররাষ্ট্র মন্ত্রণালয় সেটিও স্মরণ করিয়ে দিয়েছে। গতকাল জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি জেমস কারিওকির উদ্দেশে পাঠানো চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘকে দ্রুত নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে। যাতে করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসী কর্মকাণ্ড নিয়ে আলোচনা এবং অবৈধ শক্তি প্রয়োগ বন্ধ ও আগ্রাসীদের জবাবদিহির আওতায় এনে প্রয়োজনীয় ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক…

Read More

Collected from: somoynews.tv ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলাকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে গোষ্ঠীটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। সোমবার (২ মার্চ) ভোরে উত্তর ইসরাইলের হাইফার কাছে সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন ছুড়ে হিজবুল্লাহ। জবাবে লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।   লেবাননের প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরাইলের হামলা একটি দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক কাজ, যা লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। আর এটি ইসরাইলকে তাদের আগ্রাসন চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।’   হিজবুল্লাহকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাওয়াফ সালাম লিখেছেন, ‘আমরা দেশকে নতুন কোনো দুঃসাহসিক অভিযানে জড়াতে দেব না এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও লেবাননের জনগণকে রক্ষায়…

Read More

Collected from: somoynews.tv লেবাননের দক্ষিণাঞ্চলে ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সোমবার (২ মার্চ) সকালে ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা ও ইসরাইলি বাহিনী পাল্টা হামলার মধ্যে এ নির্দেশ দেয়া হয়। খবর বিবিসির। প্রতিবেদনে বলা গয়, ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালানোর আগে ইসরাইল এভাবে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল। লেবাননেও বিস্তৃত এলাকার জন্য এমন সতর্কবার্তা দিল দেশটি।   এক সতর্কবার্তায় ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, আপনাদের নিরাপত্তার জন্য দ্রুত আপনাদের বাড়িঘর ছেড়ে গ্রাম থেকে কমপক্ষে ১ হাজারমিটার দূরে খোলা জায়গায় সরে যেতে হবে।   সতর্কবার্তায় আরও বলা হয়, হিজবুল্লাহ সদস্যদের এর স্থাপনা বা সামরিক সম্পদের কাছাকাছি…

Read More

Collected from: somoynews.tv ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মৃত্যুবরণ করেছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন সেটিই সত্য হলো। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে ইরানজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের এই সংকটপূর্ণ সময়ে প্রশ্ন হলো, খামেনির মৃত্যুতে তার উত্তরসূরি কে হচ্ছেন! বিবিসির খবর, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি, আলিরেজা আরাফি, মেহদি মিরবাগেরি ও হাসান খোমেনি। মোজতবা খামেনি প্রভাবশালী ইসলামিক রেভুলশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। তবে বংশানুক্রমিক উত্তরাধিকার শিয়া ধর্মীয় কাঠামোতে অপছন্দনীয় এবং তার আনুষ্ঠানিক সরকারি পদ নেই।…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে নিজ কার্যালয়ে হত্যার শিকার হন ৩৭ বছর দেশটি শাসন করা এ নেতা। রোববার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।   ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, শনিবার ভোরে তেহরানে নিজ কার্যালয়ে আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়।   নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে ও যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার শীর্ষ উপদেষ্টাদের লক্ষ্যবস্তু করার বিরল সুযোগের অপেক্ষায় ছিল।   প্রতিবেদনে…

Read More

Collected from: somoynews.tv ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে গতকালই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর নতুন করে রোববার (১ মার্চ) মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ে কয়েকটি ‘জোরালো’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে এসব শব্দের উৎস বা কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।   এদিকে কুয়েতে এখন পর্যন্ত বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া না গেলেও…

Read More