Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    July 6, 2026

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
    • কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
    • ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
    • ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
    • লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
    • ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
    • আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
    • মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
    Facebook X (Twitter) Instagram
    Demo
    • প্রচ্ছদ
    • শীর্ষ সংবাদ
      • শীর্ষ খবর সিলেট
      • শীর্ষ খবর বিয়ানীবাজার
    • উপজেলা খবর
      • সকল উপজেলা খবর
      • সিলেট বিভাগের সংবাদ
      • বিয়ানীবাজার সংবাদ
      • গোলাপগঞ্জ সংবাদ
      • জকিগঞ্জ সংবাদ
      • কানাইঘাট সংবাদ
      • বড়লেখা সংবাদ
      • কুলাউড়া
      • জুড়ী
      • বিশ্বনাথ
    • সংগঠন সংবাদ
    • সংবাদ বিজ্ঞপ্তি
    • প্রবাসের সংবাদ
      • যুক্তরাষ্ট্র
      • যুক্তরাজ্য
      • ইউরোপ
      • মধ্যপ্রাচ্য
    • খেলাধুলা
    • সংস্কৃতি ও বিনোদন
    • শিল্পতীর্থ
      • সমকালীন
      • লেখালেখি
      • কবিতা
    • English
    Home»সিলেট বিভাগের সংবাদ»তারেক রহমান সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন : মির্জা ফখরুল
    সিলেট বিভাগের সংবাদ

    তারেক রহমান সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন : মির্জা ফখরুল

    adminBy adminJanuary 6, 2026No Comments3 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    তারেক রহমান সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন : মির্জা ফখরুল
    তারেক রহমান সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন : মির্জা ফখরুল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    Collected from: sylheterdak

    অনলাইন ডেস্ক : আগামী দু-একদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এই মুহূর্তে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে আমার মনে হয়, আগামী দু-এক দিনের মধ্যেই তাঁকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান করা সম্ভব হবে। কারণ আমাদের দেশনেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। সেই শূন্যতা অবশ্যই পূরণ করতে হবে।”

    রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরের বিমানবন্দর সড়ক এলাকায় অবস্থিত উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐতিহাসিকভাবে সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন। আমরা আশা করি, এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের প্রত্যাশা- তারেক রহমান সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন।”

    দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের প্রার্থীরা অত্যন্ত সচেতন ও সজাগ রয়েছেন। তাঁরা নিজেদের নিরাপত্তা নিজেরাই যতটুকু সম্ভব নিশ্চিত করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি, এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।”

    নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলে বিএনপি সর্বদলীয় সরকার গঠন করবে কি না- এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, “সর্বদলীয় নয়। আমাদের একটি সুস্পষ্ট রাজনৈতিক ঘোষণা রয়েছে- যেসব রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, তাদের নিয়েই আমরা জাতীয় সরকার গঠন করব।”

    দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত এক বছরে দেশে মব ভায়োলেন্স ও মবোক্রেসির একটি সংস্কৃতি গড়ে উঠেছে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই এর একমাত্র সমাধান।”

    বিভিন্ন সংসদীয় আসনে দু’জন করে প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে তিনি বলেন, “১০ থেকে ১২টি আসনে এমনটি হয়েছে। কয়েকটি জায়গায় ব্যাংক ক্লিয়ারেন্সসহ কিছু প্রশাসনিক জটিলতার আশঙ্কা থাকায় বিকল্প হিসেবে প্রার্থী রাখা হয়েছে। এতে কোনো সমস্যা হবে না, বিষয়গুলো দ্রুতই নিষ্পত্তি হবে।”

    মতবিনিময় সভা সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, এম এ মালিক, এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

    এর আগে দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উড়োজাহাজে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতা–কর্মীরা তাঁকে স্বাগত জানান। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন।

    সন্ধ্যায় মতবিনিময় সভা শেষে তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    admin
    • Website

    Related Posts

    সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিমের

    January 24, 2026

    আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ

    January 24, 2026

    শেষ বলে ছক্কা মেরে সিলেটকে কোয়ালিফায়ারে তুললেন ওকস

    January 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202549

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202549

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    © 2025 NexusNews24. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.