Author: admin

Collected from: tsports.com সব শঙ্কা আর সমীকরণ উড়িয়ে দিয়ে রূপকথার জন্ম দিল দক্ষিণ আফ্রিকা। মন্তেরিতে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। ম্যাচের দ্বিতীয় বার্ধে থাপেলো মাসেকোর করা একমাত্র গোলটিই দক্ষিণ আফ্রিকাকে এনে দেয় কাঙ্ক্ষিত ৩ পয়েন্ট। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করল তারা। আগামী ২৮ জুন লস অ্যাঞ্জেলেসে সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। হারলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে দক্ষিণ কোরিয়ার। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তিন নম্বরে তারা।…

Read More

Collected from: tsports.com বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচের রেফারির নামও ঘোষণা করেছে ফিফা। বিতর্কিত এক সিদ্ধান্তের কারণে চলতি বছর আলোচনায় আসা রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাচকেই দায়িত্ব দেওয়া হয়েছে এই ম্যাচে। আলজেরিয়ার ও অস্ট্রিয়ার বিপক্ষে দারুণ দুটি জয়ে এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য নিয়মরক্ষার হলেও, দায়িত্বপ্রাপ্ত রেফারিকে ঘিরে আলোচনা কম নয়। ৪১ বছর বয়সী কোভাচ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত জাপান-তিউনিসিয়া ম্যাচটি পরিচালনা করেছেন। যেটি ছিল ফিফা বিশ্বকাপ ইতিহাসের ১ হাজারতম ম্যাচ। সেদিন তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল জাপান। এবারই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচে বাঁশি…

Read More

Collected from: tsports.com প্লেয়িং ক্যারিয়ারের প্রায় চারগুন বেশি ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছেন কার্লো আনচেলোত্তি। ১৪ বছরের প্লেয়িং ক্যারিয়ারে সিরি ‘এ’ পার্মা, রোমা, এসি মিলানের হয়ে খেলেছেন ৩৩৮ ম্যাচ। সেখানে ৩১ বছরের কোচিং ক্যারিয়ার তাঁর ১৪১৬ ম্যাচের! জুভেন্টাস, এসি মিলান, চেলসি, পিএসজি, রিয়েল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো ইউরোপ সেরা দলে গুরু দায়িত্ব নিয়েছেন। কোচিং ক্যারিয়ারে সাফল্যও তাঁর বলার মতো। ২০২৪ সালে পেয়েছেন দ্য বেস্ট ফিফা কোচের পুরস্কার। এমন এক ইতালিয়ানকে ব্রাজিল ফুটবল দলের কোচের দায়িত্বে বেছে নেয়ায় পড়ে গিয়েছিল হৈ চৈ। ১৩ মাস আগে  ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আনচেলোত্তিকে ব্রাজিল জাতীয় দলের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। বছরে বেতন ১০ মিলিয়ন…

Read More

Collected from: tsprots.com চলতি ফুটবল বিশ্বকাপের ফাইনালে পুরস্কার বিতরণ মঞ্চে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। বিজয়ী দলের হাতে শিরোপাও তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এমনটাই নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-এ দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফার সভাপতি বলেন, ‘আমরা প্রেসিডেন্টের (ট্রাম্প) সঙ্গে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই একসঙ্গেই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব।’ নিউ জার্সি স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে এবারের ফিফা বিশ্বকাপের ফাইনাল। ট্রফি প্রদান অনুষ্ঠানে ট্রাম্পও সঙ্গে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই। আমরা সব সময়ই একসঙ্গে থাকি।’ এর আগেও গত বছরের ক্লাব বিশ্বকাপের ফাইনালে…

Read More

Collected from: tsprots.com দীর্ঘদিন রেকর্ডটি ছিল ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর দখলে। পরে সেটি নিজের করে নেন মিরোস্লাভ ক্লোসা। আর এক যুগ পরে এখন এই রেকর্ডের মালিক লিওনেল মেসি। রোনালদোর মতে, মেসির কাছেই মানায় রেকর্ডটি। ফিফা বিশ্বকাপে নিজেদের সবশেষ ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের জয়ে দুটি গোলই করেছেন মেসি। যার সৌজন্যে ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা। সব মিলিয়ে বিশ্বকাপে ২৮ ম্যাচে মেসির গোল ১৮টি। ২০১৪ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ১৬ গোল নিয়ে সবার ওপরে ছিলেন ক্লোসা। তিনি ভেঙেছিলেন ২০০৬ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর করা ১৫ গোলের রেকর্ড। চলতি টুর্নামেন্টে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক…

Read More

Collected from: tsprots.com পর্তুগালকে যেভাবে রুখে দিয়ে হইচই ফেলে দিয়েছিল কঙ্গো প্রজাতন্ত্র, ঠিক সেভবেই কলম্বিয়াকেও আটকে দেওয়ার পথে ছিল আফ্রিকার দেশটি। দুর্দান্ত রক্ষণ আর গোলকিপারের দেয়াল হয়ে যাওয়ায় গোল পেতে ঘাম ঝরাতে হয়েছে কলম্বিয়াকে। শেষ পর্যন্ত নূন্যতম ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করে ল্যাটিন আমেরিকার দলটি। গুয়াদালাহারা স্টেডিয়ামে আজ কঙ্গো প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। আফ্রিকার দেশটির বিপক্ষে ব্যবধান গড়ে দেওয়া গোলটি এসেছে  দানিয়েল মুনিওজের নৈপুণ্যে। তবে এই ম্যাচের নায়ক হতে পারতেন কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসি। কলম্বিয়ার আক্রমণের তীব্রতার মধ্যেও প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকা এই গোলকিপার মোট ৮টি সেভ দিয়েছেন। বিশ্বকাপে ‘কে’ গ্রুপে দুই ম্যাচে দুই জয় পাওয়া কলম্বিয়ার…

Read More

Collected from: tsprots.com ইরানের বিশ্বকাপ দলকে ঘিরে আরোপ করা ভ্রমণ-নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা এনেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে ম্যাচের দুই দিন আগে স্বাগতিক দেশে প্রবেশ করতে পারবে ইরান। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে এই ছাড় সীমিতই থাকছে। শুক্রবার সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরই দলটিকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইরান ফুটবল ফেডারেশনও নিশ্চিত করেছে, বুধবার মেক্সিকোর তিহুয়ানায় থাকা বেস ক্যাম্প ছেড়ে সিয়াটলের উদ্দেশে রওনা দেবে দল। হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, ইরানের প্রথম দুই দফার যাতায়াত নির্বিঘ্নে হওয়ায় দীর্ঘ ভ্রমণ বিবেচনায় অতিরিক্ত এক দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ চলাকালে…

Read More

Collected from: tsprots.com প্রায় দুই দশকের ফুটবল ক্যারিয়ারে কখনও বড় টুর্নামেন্টে মুখোমুখি হয়ে আর্জেন্টিনা ও পর্তুগাল। তাই জাতীয় দলের হয়ে দুই সুপারস্টারের মুখোমুখি দ্বৈরথ দেখা যায়নি কখনও। সেই সম্ভাবনা এবার দেখা দিয়েছে চলতি বিশ্বকাপে। বেশ কিছু সমীকরণ মিলে গেলে এবারের ফিফা বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে দেখা হতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০০৬ সালের সেমি-ফাইনালিস্ট পর্তুগালের। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদোর মতে, এমন কিছু হলে সেটি দারুণ ব্যাপার হবে। হিউস্টনে মঙ্গলবার রাতে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠে গেলে পর্তুগাল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ও পর্তুগাল শীর্ষে থেকেই নকআউটে উঠতে পারলে এবং দুই দলই শেষ ৩২ ও শেষ ১৬ ম্যাচ জিতলে…

Read More

Collected from: tsports.com সোমবার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। এই জয়ে নকআউট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। খুশির রাতে তবুও দুশ্চিন্তা আর্জেন্টিনা শিবিরে। চোটে পড়েছেন দলটির নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। তাঁর চোট কতটা গুরুতর জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। আর্লিংটনে এই রাতে আরও একবার আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে টুর্নামেন্টে ২ ম্যাচে মোট ৫ গোল করলেন তিনি। একইসঙ্গে বিশ্বমঞ্চে ২৮ ম্যাচে ১৮ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি উদযাপন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রোমেরো মাঠ ছাড়তে বাধ্য হওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ম্যাচের…

Read More

Collected from: tsports.com শ্ব রেকর্ডের হাতছানি নিয়ে ম্যাচের শুরুতেই সুযোগ পেলেন লিওনেল মেসি। কিন্তু পেনাল্টিতে তখন গোল তিনি করতে পারলেন না। তবে ভক্ত-সমর্থকদের বেশি অপেক্ষাও করালেন না আর্জেন্টাইন মহাতারকা। প্রথমার্ধের শেষ দিকে করলেন প্রথম গোল আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে করলেন আরেকটি। পরপর দুই ম্যাচে একাধিক গোল করে মেসি হয়ে গেলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। আর ম্যাচ শেষে মেসি বললেন, পেনাল্টিতে গোল না পাওয়াই মূলত ভালো হয়েছে তার জন্য। ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাতে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচের মতো এদিনও দলের সবকটি গোল একাই করেছেন মেসি। যার সৌজন্যে এখন বিশ্বকাপে তার গোলসংখ্যা ১৮টি। টুর্নামেন্টের ৯৬ বছরের ইতিহাসে…

Read More